Check The List Of Cancelled Trains In Adra Division: উৎসবের মরসুমে ফের একাধিক ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। পরিকাঠামো উন্নয়নের জন্য আগামী ২০ থেকে ২৬ অক্টোবর পর্যন্ত দক্ষিণ-পূর্ব রেলের আদ্রা ডিভিশনে কিছু ট্রেন বাতিল হতে পারে যার জন্য যাত্রীদের অসুবিধার মুখে পড়তে হতে পারে। রবিবার বিকেলে আদ্রা ডিভিশন এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করার কথা জানিয়েছে।
বাতিল করা হয়েছে যে ট্রেনগুলি (Check The List Of Cancelled Trains In Adra Division)
বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ২৬শে অক্টোবর ৬৮০৪৫ আদ্রা-আসানসোল এবং ৬৮০৪৬ আসানসোল–আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে। এছাড়াও, ঐ একই দিনে অর্থাৎ ২৬শে অক্টোবর ৬৮০৭৭ আদ্রা–ভাগা এবং ৬৮০৭৮ ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার বাতিল করা হয়েছে।
যাত্রাপথ সংক্ষিপ্ত হয়েছে যে ট্রেনগুলির
অন্যদিকে, আগামী ২৩ ও ২৪ অক্টোবর এই দু’দিনে মোট ৬টি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
- ২৩ অক্টোবর, বৃহস্পতিবার ৬৩৫৯৩ ও ৬৩৫৯৪ পুরুলিয়া-আসানসোল-পুরুলিয়া মেমু ট্রেন আপ এবং ডাউন উভয় লাইনেই আদ্রা পর্যন্ত চলাচল করবে।
- ২৪ অক্টোবর, শুক্রবার ৪টি ট্রেনের যাত্রাপথ কমানো হয়েছে। এর মধ্যে ১৮০১৯ ও ১৮০২০ জামশেদপুর–ধানবাদ–জামশেদপুর এক্সপ্রেস আপ এবং ডাউন উভয় লাইনেই বোকারো স্টিল সিটি (বিকেএসসি) পর্যন্ত চলবে। একই দিনে ১৩৫০৩ ও ১৩৫০৪ বর্ধমান–হাতিয়া–বর্ধমান মেমু এক্সপ্রেস ট্রেনটি গোমো পর্যন্ত চলবে।
দেরিতে ছাড়বে যে ট্রেনগুলি
অন্যদিকে, আগামী ২৩শে অক্টোবর খড়গপুর–হাতিয়া এক্সপ্রেস ট্রেনটি খড়গপুর থেকে দেড় ঘণ্টা দেরিতে যাত্রা শুরু করবে। ২৬শে অক্টোবর বক্সার–টাটানগর এক্সপ্রেস ট্রেনটি তার নির্দিষ্ট সময়ের থেকে ৯০ মিনিট দেরিতে বক্সার থেকে যাত্রা শুরু করবে। একই দিনে ধানবাদ–বাঁকুড়া মেমু ট্রেনটি ধানবাদ থেকে ৬০ মিনিট দেরিতে যাত্রা শুরু করবে।
স্বাভাবিকভাবেই এর কারণে আগামী কয়েক দিন ধরে আদ্রা ডিভিশনের যাত্রীদের অসুবিধার সম্মুখীন হতে হবে বলে যাত্রী সুরক্ষা কমিটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। আদ্রা ডিভিশনের এক জনসংযোগ আধিকারিক জানিয়েছেন যে উন্নয়নমূলক কাজের জন্য এই ট্রেন বাতিল এবং যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে।
