Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গহাওড়া ডিভিশনে ফের বাতিল বেশ কয়েকটি লোকাল ট্রেন

হাওড়া ডিভিশনে ফের বাতিল বেশ কয়েকটি লোকাল ট্রেন

Check the Full List of Howrah Train Cancellations​: আবারও দুর্ভোগে পড়তে পারেন রেলযাত্রীরা। চলতি মাসের শুরুতেই ১২টি লোকাল ট্রেন বাতিল হওয়ার পরে, এই সপ্তাহান্তে আবারও ট্রেন বাতিলের ঘোষণা করেছে পূর্ব রেল (Eastern Railway)। পূর্ব রেল একটি বিবৃতি দিয়ে এই তথ্য জানিয়েছে যে ইঞ্জিনিয়ারিং, ওভারহেড ইকুইপমেন্ট (OHE) এবং সিগন্যাল রক্ষণাবেক্ষণের কাজের জন্য ৯ নভেম্বর হাওড়া ডিভিশনের বিভিন্ন রুটে মোট ১১টি লোকাল ট্রেন বাতিল থাকবে।

যে সমস্ত ট্রেন বাতিল থাকবে (Check the Full List of Howrah Train Cancellations)

স্টেশন ট্রেনের নম্বর
হাওড়া থেকে৩৭০৫৫,৩৭২৪৯,৩৭৩৬৩,৩৬৮২৩
ব্যান্ডেল থেকে৩৭২৪৬,৩৭৭৪৯
বর্ধমান থেকে৩৬৮৩৪
শেওড়াফুলি থেকে৩৭০৫৬
আরামবাগ থেকে৩৭৩৬৪,৩৭৩৯৬
কাটোয়া থেকে৩৭৭৪৮

যাত্রাপথ সংক্ষিপ্ত ও সময়সূচির পরিবর্তন

এই সমস্ত ট্রেন বাতিল করার পাশাপাশি-

  • ৩৭৩৬৫ হাওড়া–আরামবাগ লোকাল ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঐ দিন ঐ ট্রেনটি আরামবাগের পরিবর্তে তারকেশ্বর পর্যন্ত যাবে।

একইসঙ্গে সময়সূচিতেও পরিবর্তন আনা হয়েছে বেশ কিছু ট্রেনের, যেমন-

  • ৫৩০০৯ কাটোয়া–আজিমগঞ্জ লোকাল বেলা ১২টার পরিবর্তে দুপুর ১২টা ৩০ মিনিটে ছাড়বে।
  • ১২৩৩৮ বোলপুর–হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস বেলা ১টা ১৫ মিনিটের পরিবর্তে ১টা ৫০ মিনিটে বোলপুর থেকে ছাড়বে।

সম্প্রতি হাওড়া, ব্যান্ডেল, বর্ধমান, শেওড়াফুলির সাথে আরামবাগ ও কাটোয়া থেকেও কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। সেই সময়েও রেল কর্তৃপক্ষ সিগন্যালিংয়ের কাজের পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন বাতিলের কথা জানিয়েছিল।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular