Check out Today Weather West Bengal Update: শীতের অনুভূতি এখন ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে। উত্তর থেকে দক্ষিণবঙ্গ পর্যন্ত তাপমাত্রা ধীরে ধীরে কমছে। পাহাড়ের রাণী দার্জিলিংয়ে তাপমাত্রা ইতিমধ্যেই ১০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। পুরুলিয়ার মত পশ্চিমাঞ্চলে তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। দক্ষিণবঙ্গে রাতে ও সকালে বেশ ঠান্ডা অনুভূত হলেও, কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে এখনও ভালোভাবে শীত পড়তে কিছুটা সময় লাগবে বলে জানা গিয়েছে।
কী বলছে আলিপুর আবহাওয়া দফতর? (Check out Today Weather West Bengal Update)
আলিপুর আবহাওয়া অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, আগামী এক সপ্তাহে রাজ্যে মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে এবং কোনও অঞ্চলের জন্যেই কোনও প্রকার সতর্কতা বার্তা নেই।
তাপমাত্রার পরিবর্তন: আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী শুক্রবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রায় তেমন কোনও পরিবর্তন দেখা যাবে না। তবে, শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে।
তাপমাত্রা হ্রাস: আবহাওয়া অফিস আরও জানিয়েছে যে, শনিবার থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে।
কলকাতা শহরের তাপমাত্রা: এই সময়ে কলকাতা এবং এর পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ন্যূনতম তাপমাত্রা প্রায় ২২ ডিগ্রি সেলসিয়াস থাকার সম্ভাবনা রয়েছে।
শীত নিয়ে বড় ভবিষ্যদ্বাণী
আইএমডি IMD জানিয়েছিল যে এ বছর ভারতে স্বাভাবিকের চেয়ে শীতের প্রকোপ বেশি হওয়ার সম্ভাবনা প্রায় ৭১%। এর কারণ শুধু লা নিনা নয়, অন্যান্য কারণও এর সঙ্গে জড়িত। যেমন, আর্কটিক( Arctic) অঞ্চল থেকে আসা ঠান্ডা বাতাসের প্রবাহ এবং পশ্চিমী ঝঞ্ঝার পরিবর্তন ইত্যাদি।
মার্কিন সরকারের ক্লাইমেট প্রেডিকশন সেন্টার (Climate Prediction Center) সেপ্টেম্বর মাসে জানিয়েছিল যে ২০২৫ সালের অক্টোবর থেকে ডিসেম্বর মাস নাগাদ লা নিনা হওয়ার সম্ভাবনা ৭১%। পরবর্তীতে, ডিসেম্বর ২০২৫ থেকে ফেব্রুয়ারি ২০২৬ এর মধ্যে এই সম্ভাবনা কিছুটা কমে ৫৪%-এ দাঁড়াবে। গাঙ্গেয় সমভূমিতে শীত তার স্বাভাবিক সময়েই আসবে, তবে হিমালয় অঞ্চল, বিশেষ করে জম্মু ও কাশ্মীরে শীত ইতিমধ্যে তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে। যদিও প্রাথমিক পূর্বাভাস অনুযায়ী, এ বছর শীতের তীব্রতা তুলনামূলকভাবে বেশি হওয়ার সম্ভাবনা প্রায় ৭০%।
