Check out the new rules in the EPFO notification: কর্মচারী পেনশন প্রকল্পের (EPS) রেকর্ডে ত্রুটি সংশোধনের জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কর্মচারী ভবিষ্যনিধি সংস্থা (EPFO)। বেশ কিছু নিয়োগকর্তা বা কোম্পানি EPS অবদান ভুলভাবে জমা দিয়েছে, বা অবদান জমা দিতে ব্যর্থ হয়েছে, এমনটাই দেখেছে EPFO। এই ত্রুটিগুলির কারণে যাঁরা পেনশন দাবি করেছেন, তাঁদের টাকা প্রসেসিংয়ে দেরি হয়ে গিয়েছে। সংস্থার অনুমান যে মূলত এই ঘটনাটি ঘটেছে, অযোগ্য কিংবা যোগ্য কর্মীদের জন্য। ফলে EPFOর নতুন নির্দেশনায় দুই ধরনের কর্মীই প্রভাবিত হবে।
কী বলেছে EPFO
অনেক সময় কোনও ভুল ধরা পড়লে শুধু রেকর্ডে পরিবর্তন করলেই কাজ চলে যায়। কিন্তু কিছু ক্ষেত্রে টাকা বাস্তবে যেখানে থাকার কথা, সেখানে থাকে না। তখন সেই টাকা সত্যিই এক অ্যাকাউন্ট থেকে তুলে অন্য অ্যাকাউন্টে পাঠাতে হয়। আর অডিটের পর প্রয়োজন পড়লে এমনটাই করবে EPFO। প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন জানিয়েছে যে এই নতুন নির্দেশিকা সমস্ত প্রতিষ্ঠানে অভিন্ন ভাবে বাস্তবায়ন করা হবে। এর দরুণ ভবিষ্যতে এই ধরনের ত্রুটি রোধ করবে এবং কর্মীদের পেনশন অধিকার রক্ষা করবে।
EPFOর নতুন নিয়ম কর্মীদের কীভাবে প্রভাবিত করবে। Check out the new rules in the EPFO notification
যদি কোনও কর্মচারী ভুল করে EPS-এ নাম নথিভুক্ত করেন, তাহলে যে প্রতিষ্ঠান নিজেদের প্রভিডেন্ট ফান্ড নিজে পরিচালনা করার জন্য অনুমতি পেয়েছে, তাদের ক্ষেত্রে EPS অ্যাকাউন্টে জমা করা অর্থ সুদ সহ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে স্থানান্তরিত হবে। ভুলভাবে যোগ করা পেনশন পরিষেবার সময়কাল কর্মচারীর রেকর্ড থেকে মুছে ফেলা হবে।
অন্যদিকে, যদি কোনও যোগ্য কর্মচারীর জন্য EPS অবদান জমা না করা হয়, তাহলে যে প্রতিষ্ঠান নিজেদের প্রভিডেন্ট ফান্ড নিজে পরিচালনা করার জন্য অনুমতি পেয়েছে, তাদের ক্ষেত্রে প্রদেয় অর্থ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট থেকে পেনশন অ্যাকাউন্টে সুদ সহ স্থানান্তরিত হবে,। কর্মচারীর সম্পূর্ণ পেনশনযোগ্য চাকরির সময়কাল রেকর্ডে যোগ করা হবে।
