Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গবঙ্গে শীতের খেল শুরু, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে!

বঙ্গে শীতের খেল শুরু, তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রির নিচে!

Check Out the Lowest Temperature in West Bengal​: অবশেষে বাংলায় দেখা মিলেছে অতি প্রতীক্ষিত শীতের। জানা গিয়েছে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিমপংয়ে তাপমাত্রা ঘোরাফেরা করছে ৫ থেকে ৯ ডিগ্রির মধ্যে। আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে আবহাওয়া শুষ্ক থাকবে, বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। শীতের এই আমেজ এখন বজায় থাকবে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ মিলিয়ে ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়তে চলেছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট

আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া খবর অনুযায়ী, বঙ্গোপসাগরের উপরে আগামী কয়েকদিনে কোন রকম ঘূর্ণাবর্ত অথবা নিম্নচাপের সৃষ্টি হওয়ার সম্ভাবনা আপাতত নেই। এর ফলে বৃষ্টিপাতের সম্ভাবনাও কার্যত নেই বললেই চলে। আবহাওয়া দফতর জানিয়েছে, আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া এবং পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় শীতের প্রকোপ বেশ বাড়বে। এই জেলাগুলোতে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, কলকাতার বর্তমান তাপমাত্রা প্রায় ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে এবং আগামী কয়েকদিনে তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন হওয়ার সম্ভাবনা কম।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে যে, কলকাতা, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও ঘন কুয়াশার দাপট বজায় থাকবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার আপডেট

জানা গিয়েছে, আগামী সাত দিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে, তবে তাপমাত্রার ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা এই সকল জেলাতেই শীতের তীব্রতা বেশ ভালোভাবেই অনুভূত হবে। শৈলশহর দার্জিলিংয়ের তাপমাত্রা ইতিমধ্যেই ৫ ডিগ্রিতে (Check Out the Lowest Temperature in West Bengal) নেমে এসেছে এবং আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী তাপমাত্রা আরও কমতে পারে।

এর পাশাপাশি উত্তরবঙ্গে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। কিছু কিছু জায়গায় দৃশ্যমানতা কমে প্রায় ২০০ মিটার পর্যন্ত হতে পারে। কুয়াশার ঘনত্ব বিবেচনা করে কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিংয়ের জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular