Check out the list of cancelled trains till March: একের পর এক ট্রেন বাতিল। রেলযাত্রীদের জন্য চাপের খবর। সূত্রের খবর, ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ২০টির বেশি ট্রেন বাতিল করা হয়েছে। আবার কিছু ট্রেন মার্চ মাস পর্যন্ত বাতিল। পাটনা, প্রয়াগরাজ, হাওড়া, অমৃতসর, কামাখ্যা, কলকাতা, আজমেঢ় এবং অম্বালার মতো বড় রুট প্রভাবিত হবে এবার।
নিরাপত্তার কারণে ট্রেন বাতিল
বেশ কিছুদিন হল নিরাপত্তার কারণে কমিয়ে দেওয়া হয়েছে ট্রেনের গতি। দেশের বিভিন্ন জায়গায় তীব্র ঠান্ডা এবং ঘন কুয়াশার জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটছে প্রবল। দৃশ্যমানতা বেশ কমে গিয়ে ট্রেন চালাতে অসুবিধা হচ্ছে লোকো পাইলটদের। সেই কারণেই এতগুলো ট্রেন বাতিল করা হল বলে খবর মিলেছে।
রইল বাতিল ট্রেনের তালিকা। Check out the list of cancelled trains till March
যাত্রী ভোগান্তি এড়াতে আগে থেকে তালিকা প্রকাশ করেছে ভারতীয় রেল। আপনিও দেখে নিন নিম্নলিখিত টেবিলে।
| ট্রেন নম্বর | ট্রেনের নাম | রুট তথ্য | কত তারিখ পর্যন্ত বাতিল থাকবে |
| ২২১৯৮ | বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি-কলকাতা এক্সপ্রেস | ঝাঁসি – কলকাতা | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| ২২১৯৭ | কলকাতা-বীরাঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসি এক্সপ্রেস | কলকাতা – ঝাঁসি | ০১ মার্চ ২০২৬ |
| ১২৩২৭ | উপাসনা এক্সপ্রেস | হাওড়া – দেরাদুন | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১২৩২৮ | উপাসনা এক্সপ্রেস | দেরাদুন – হাওড়া | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৪০০৩ | মালদা টাউন-নয়াদিল্লি এক্সপ্রেস | মালদা – নয়াদিল্লি | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৪০০৪ | নয়াদিল্লি-মালদা টাউন এক্সপ্রেস | নয়াদিল্লি – মালদা | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৪৫২৩ | হরিহর এক্সপ্রেস | বারাউনি – আম্বালা | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৪৫২৪ | হরিহর এক্সপ্রেস | আম্বালা – বারাউনি | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৪৬১৭ | জনসেবা এক্সপ্রেস | পূর্ণিয়া কোর্ট – অমৃতসর | ০২ মার্চ ২০২৬ |
| ১৪৬১৮ | জনসেবা এক্সপ্রেস | অমৃতসর – পূর্ণিয়া কোর্ট | ২৮ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৫৯০৩ | ডিব্রুগড়-চন্ডীগড় এক্সপ্রেস | ডিব্রুগড় – চন্ডীগড় | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৫৯০৪ | চন্ডীগড়-ডিব্রুগড় এক্সপ্রেস | চন্ডীগড় – ডিব্রুগড় | ০১ মার্চ ২০২৬ |
| ১৫৬২০ | কামাখ্যা-গয়া এক্সপ্রেস | কামাখ্যা – গয়া | ২৩ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৫৬১৯ | গয়া-কামাখ্যা এক্সপ্রেস | গয়া – কামাখ্যা | ২৪ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৫৬২১ | কামাখ্যা-আনন্দ বিহার এক্সপ্রেস | কামাখ্যা – আনন্দ বিহার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৫৬২২ | আনন্দ বিহার-কামাখ্যা এক্সপ্রেস | আনন্দ বিহার – কামাখ্যা | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১২৮৭৩ | হাতিয়া-আনন্দ বিহার এক্সপ্রেস | হাতিয়া – আনন্দ বিহার | ২৬ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১২৮৭৪ | আনন্দ বিহার-হাতিয়া এক্সপ্রেস | আনন্দ বিহার – হাতিয়া | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
| ২২৮৫৭ | সাঁতরাগাছি-আনন্দ বিহার এক্সপ্রেস | সাঁতরাগাছি – আনন্দ বিহার | ০২ মার্চ ২০২৬ |
| ২২৮৫৮ | আনন্দ বিহার-সাঁতরাগাছি এক্সপ্রেস | আনন্দ বিহার – সাঁতরাগাছি | ০৩ মার্চ ২০২৬ |
| ১৮১০৩ | টাটা-অমৃতসর এক্সপ্রেস | টাটানগর – অমৃতসর | ২৫ ফেব্রুয়ারি ২০২৬ |
| ১৮১০৪ | অমৃতসর-টাটা এক্সপ্রেস | অমৃতসর – টাটানগর | ২৭ ফেব্রুয়ারি ২০২৬ |
