Home ব্যবসা কলেজ পাশেই অ্যাকাউন্টেন্ট হওয়ার সুযোগ, ৪২৬ পদে নিয়োগ GSSSBতে

কলেজ পাশেই অ্যাকাউন্টেন্ট হওয়ার সুযোগ, ৪২৬ পদে নিয়োগ GSSSBতে

Check out the GSSSB recruitment 2025 notification
Check out the GSSSB recruitment 2025 notification

Check out the GSSSB recruitment 2025 notification: চাকরিপ্রার্থী তরুণদের জন্য একটি দুর্দান্ত সুযোগ। গুজরাট সাবঅর্ডিনেট সার্ভিসেস সিলেকশন বোর্ড (GSSSB) সাব অ্যাকাউন্ট্যান্ট, সাব অডিটর, অ্যাকাউন্ট্যান্ট, অডিটর এবং ডেপুটি ট্রেজারি অফিসার নিয়োগ করছে। ৪২৬ পদে এই নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগের হাইলাইটস 

কারা আবেদন করতে পারবেনসর্বভারতীয় প্রার্থীরা
মোট পোস্ট৪২৬
পদের নামসাব অ্যাকাউন্টেন্ট, সাব অডিটর, অ্যাকাউন্টেন্ট, অডিটর, ডেপুটি ট্রেজারি অফিসার
আবেদন প্রক্রিয়াঅনলাইন
অনলাইনে আবেদন শুরু১৭ নভেম্বর ২০২৫
আবেদনের শেষ তারিখ৩০ নভেম্বর ২০২৫
নির্বাচন প্রক্রিয়াপ্রিলিমিনারি + মেইনস
বেতনজিএসএসএসবি নিয়ম অনুসারে

শূন্যপদের বিবরণ 

পদের নামমোট পোস্ট
সাব অ্যাকাউন্টেন্ট / সাব অডিটর (ক্লাস-৩)৩২১
অ্যাকাউন্টেন্ট, অডিটর, ডেপুটি ট্রেজারি অফিসার (ক্লাস-৩)১০৫

আবেদনের জন্য যোগ্যতার মানদন্ড 

  1. প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএ, বিবিএ, বিসিএ, বিকম, অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে।
  2. কম্পিউটার জানতে হবে।
  3. গুজরাটি এবং হিন্দি ভাষা জানাও বাধ্যতামূলক।
  4. বয়স কমপক্ষে ২০ বছর হতে হবে।
  5. সর্বোচ্চ বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে। 
  6. সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় দেওয়া হবে।

আবেদন ফি ও বেতন 

প্রার্থীর ক্যাটাগরি প্রিলিমিনারি ফিমূল পরীক্ষার ফিবেতন (প্রতি মাসে)
সাধারণ (General)₹৫০০₹৬০০₹২৫,৫০০ – ₹১,২৬,৬০০
সংরক্ষিত (SC/ST/OBC/EWS)₹৪০০₹৫০০₹২৫,৫০০ – ₹১,২৬,৬০০

অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে প্রার্থীদের বেতন বাড়বে এবং অন্যান্য সুযোগ-সুবিধাও পাওয়া যাবে।

আবেদন করবেন কীভাবে?

  • আবেদন করার জন্য, প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট gsssb.gujarat.gov.in ভিজিট করতে হবে।
  • এবার হোমপেজে নিয়োগ লিংকে ক্লিক করুন ।
  • এর পর রেজিস্ট্রেশন করে লগইন করুন।
  • আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্য লিখে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন।
  • এবার আবেদন ফি পেমেন্ট করে ফর্ম জমা করে একটি প্রিন্টআউট নিন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড। Check out the GSSSB recruitment 2025 notification

Exit mobile version