Home পশ্চিমবঙ্গ আদ্রা ডিভিশনে ৭ দিন ধরে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা!

আদ্রা ডিভিশনে ৭ দিন ধরে একাধিক ট্রেন বাতিলের ঘোষণা!

Check Out the Cancelled Trains in the Adra Division
Check Out the Cancelled Trains in the Adra Division

Check Out the Cancelled Trains​ in the Adra Division: রেল কর্তৃপক্ষ জানিয়েছে যে, ২২শে ডিসেম্বর সোমবার থেকে শুরু করে আগামী ২৮শে ডিসেম্বর রবিবার পর্যন্ত আদ্রা ডিভিশনের বিভিন্ন রুটে রক্ষণাবেক্ষণ ও বিভাগীয় কাজের জন্য ‘রোলিং ব্লক’ জারি করা হয়েছে।

দক্ষিণ-পূর্ব রেলওয়ের আদ্রা ডিভিশনে আসন্ন এক সপ্তাহ ধরে রক্ষণাবেক্ষণ এবং অত্যাবশ্যকীয় বিভাগীয় কাজ চলবে বলা জানা গিয়েছে। এই কারণে, বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেন বাতিল করা হয়েছে, কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে সংক্ষিপ্ত করা হয়েছে এবং কিছু ট্রেন তাদের নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে চলবে।

বাতিল হল যেসব ট্রেন- Check Out the Cancelled Trains​ in the Adra Division

আদ্রা ডিভিশনের সিনিয়র ডিসিএম বিকাশ কুমার জানিয়েছেন যে, রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য প্রযুক্তিগত কাজের জন্য চারটি যাত্রীবাহী ট্রেন সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রাপথ আংশিকভাবে কমানো হয়েছে।

  • আগামী ২৩শে ডিসেম্বর ৬৮০৪৬/৬৮০৪৫ আসানসোল-আদ্রা-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
  • এছাড়াও, ২৮শে ডিসেম্বর ৬৮০৫৩/৬৮০৫৪ আদ্রা-বরাভূম-আসানসোল মেমু প্যাসেঞ্জার বাতিল থাকবে।
  • ২৩শে এবং ২৭শে ডিসেম্বর বাতিল থাকবে ৬৮০৭৭/৬৮০৭৮ আদ্রা-ভাগা-আদ্রা মেমু প্যাসেঞ্জার।
  • ২২শে ডিসেম্বর এবং আগামী ২৫শে ও ২৮শে ডিসেম্বর ৬৮০৬১/৬৮০৬২ আদ্রা-আসানসোল-আদ্রা মেমু প্যাসেঞ্জার পরিষেবা বন্ধ থাকবে।

যাত্রাপথ সংক্ষিপ্ত করা হল যেসব ট্রেনের

  • অন্যদিকে, টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ২৩শে ডিসেম্বর টাটা-আসানসোল-বরাভূম মেমু প্যাসেঞ্জারের যাত্রা আদ্রা রেল স্টেশনে শেষ হবে এবং ওখান থেকেই শুরু হবে। অর্থাৎ, আদ্রা-আসানসোল-আদ্রা সেকশনে এই ট্রেনের পরিষেবা বাতিল থাকবে।
  • বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। ২২শে এবং ২৫শে ডিসেম্বর বর্ধমান-হাঁটিয়া-বর্ধমান মেমু এক্সপ্রেসের যাত্রা গোমো রেল স্টেশনে সমাপ্ত হবে এবং ওখান থেকেই পুনরায় যাত্রা শুরু করবে। এর ফলে গোমো-হাঁটিয়া-গোমো সেকশনে পরিষেবা বন্ধ থাকবে।
  • একইভাবে, ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের যাত্রাপথ কমানো হয়েছে। ২২শে ডিসেম্বর এবং ২৫শে ডিসেম্বর ঝাড়গ্রাম-ধানবাদ-ঝাড়গ্রাম মেমু এক্সপ্রেসের যাত্রা বোকারো রেল স্টেশনে শেষ হবে এবং ওখান থেকেই শুরু হবে। বোকারো-ধানবাদ-বোকারো সেকশনে এই ট্রেনের পরিষেবা পাওয়া যাবে না।
  • আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের যাত্রাপথও সংক্ষিপ্ত করা হয়েছে। আগামী ২৮শে ডিসেম্বর আসানসোল-পুরুলিয়া-আসানসোল মেমু প্যাসেঞ্জারের যাত্রাটি আদ্রা রেল স্টেশনে শেষ হবে এবং ওখান থেকেই যাত্রা শুরু করবে, যার কারণে আদ্রা-পুরুলিয়া-আদ্রা সেকশনে পরিষেবাটি বাতিল থাকবে।

কিছু ট্রেনের যাত্রার সময় পরিবর্তন করা হয়েছে

  • আগামী ২৪শে ও ২৮শে ডিসেম্বর হাঁটিয়া-খড়গপুর এক্সপ্রেস হাঁটিয়া থেকে ২ ঘণ্টা দেরিতে ছাড়বে।
  • এছাড়াও, ২৮শে ডিসেম্বর বক্সার-টাটানগর এক্সপ্রেস বক্সার থেকে ৬০ মিনিট দেরিতে ছাড়বে বলে জানানো হয়েছে।
Exit mobile version