Thursday, June 4, 2026
Homeব্যবসা৩ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য সেরা ব্যাংক কোনগুলো

৩ বছরের ফিক্সড ডিপোজিটের জন্য সেরা ব্যাংক কোনগুলো

Check out the best bank for 3 year FD rates​: প্রবীণ নাগরিকদের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য এবং নিরাপদ বিনিয়োগের বিকল্প ফিক্সড ডিপোজিট (FD)। শেয়ার বাজার এবং মিউচুয়াল ফান্ডের অস্থিরতা থাকলেও FD কিন্তু সম্পূর্ণ নিরাপদ। এই কারণেই অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এখনও FD কেই বেছে নিয়ে থাকেন। 

কোন  ব্যাংকগুলি FDতে উচ্চ সুদের হার দিচ্ছে? Check out the best bank for 3 year FD rates

গত কয়েক বছরে, স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি ফিক্সড ডিপোজিটে সুদের হারের ক্ষেত্রে বৃহত্তর ব্যাংককে ছাড়িয়ে গিয়েছে। আর গুরুত্বপূর্ণ বিষয় হল, স্মল ফাইন্যান্স ব্যাংকগুলি রিজার্ভ ব্যাংকের নিয়ম অনুসারে আমানত বীমাও দিয়ে থাকে। অর্থাৎ আপনার টাকা একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত সুরক্ষিত। 

উজ্জীবন স্মল ফাইন্যান্স ব্যাংক

অনেক বড় সরকারি ও বেসরকারি ব্যাংককে টেক্কা দিয়ে প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের এফডিতে ৭.৭% সুদ প্রদান করে এই ব্যাংক। নিরাপদ এবং ভালো রিটার্ন পাওয়ার জন্য, এই ব্যাংকটি একটি স্থিতিশীল বিকল্প।

জনা স্মল ফাইন্যান্স ব্যাংক 

জনা স্মল ফাইন্যান্স ব্যাংক ৩ বছরের স্থায়ী আমানতে ৮% পর্যন্ত সুদ প্রদান করে। এই সুদের হার সর্বোচ্চ ৩ কোটি টাকা পর্যন্ত স্থায়ী আমানতের উপর প্রযোজ্য। এই স্মল ফাইন্যান্স ব্যাংক আমানত বীমা প্রদান করে।

AU স্মল ফাইন্যান্স ব্যাংক

প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের FD-তে ৭.৬% সুদ প্রদান করে। স্থিতিশীলতা, পরিষেবার মান এবং নির্ভরযোগ্য ব্যবস্থাকে অগ্রাধিকার দিতে চাইলে জন্য, AU স্মল ফাইন্যান্স ব্যাংক একটি নিরাপদ বাজি। 

উৎকর্ষ স্মল ফাইন্যান্স ব্যাংক 

৩ বছরের এফডিতে ৮% সুদ দিচ্ছে এই ব্যাংকটি। ৩ কোটি টাকা পর্যন্ত এফডি অফার করে এই ব্যাংক। তাই অবসর গ্রহণের পরে নিয়মিত আয়ের চাহিদা মেটাতে এই ব্যাংকের এফডি স্কিম সেরা।

স্লাইস, ইকুইটাস ও শিবালিক স্মল ফাইন্যান্স ব্যাংক

প্রবীণ নাগরিকদের জন্য ৩ বছরের এফডিতে ৭.৫% সুদ প্রদান করে। সামান্য কম কিন্তু স্থিতিশীল এবং নিয়মিত রিটার্ন নিয়ে সন্তুষ্ট হলে এই তিন ব্যাংক ভালো অপশন। 

এফডিতে বিনিয়োগের আগে কী মনে রাখবেন 

প্রবীণ নাগরিকদের জন্য এফডি একটি নিরাপদ বিনিয়োগ। কিন্তু বিনিয়োগের আগে আপনার পছন্দসই স্মল ফাইন্যান্স ব্যাংক কতটা নিরাপদ, সুদ পরিশোধের কী কী সুবিধা দেবে, সব জানতে হবে। মনে রাখবেন, সঠিক ব্যাংক এবং সঠিক মেয়াদ নির্বাচন করলে অবসর গ্রহণের পরে ভালো উপার্জন হতে পারে। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular