Check out how to open a PNB zero balance account: জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট এমন এক ধরণের ব্যাংক অ্যাকাউন্ট, যা ব্যবহারকারীদের কোনও ব্যালেন্স বজায় রাখার জন্য জোর করে না। বরং সহজেই ব্যাংকিং পরিষেবা নিতে দেয়। মূলত, দিন আনা দিন খাওয়া মানুষের সুবিধার্থেই এই অ্যাকাউন্ট প্রচলন। যাই হোক, এখন প্রত্যেক শ্রেণীর মানুষই এই অ্যাকাউন্ট খুলতে চাইছেন। আপনিও যদি তাই চান, এই প্রতিবেদন আপনার জন্য।
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্টের প্রকারভেদ
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট অনেক রকমের হয়। এর বিভিন্ন ধরণ অনুযায়ী এই ব্যাংক বিভিন্ন মানুষকে সুবিধা প্রদান করে। এই অ্যাকাউন্টগুলি শিক্ষার্থী থেকে শুরু করে নিম্ন আয়ের ব্যক্তি, সাধারণ মানুষ সকলের জন্যই উন্মুক্ত।
| অ্যাকাউন্টের ধরণ | কারা খুলতে পারবেন |
| বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্ট (BSBDA) | সাধারণ জনগণ, নিম্ন আয়ের ব্যক্তিরা |
| পিএনবি রক্ষক স্কিম (PNB Rakshak Scheme) | প্রতিরক্ষা কর্মী, আধাসামরিক বাহিনী, পুলিশ কর্মকর্তা |
| পিএনবি সাম্মান সেভিংস অ্যাকাউন্ট(PNB SAMMAN Savings Account) | প্রবীণ নাগরিক |
| পিএনবি জুনিয়র এসএফ অ্যাকাউন্ট(PNB Junior SF Account) | নাবালক, শিক্ষার্থী |
| পিএনবি স্যালারি অ্যাকাউন্ট (PNB Salary Account) | বেতনভোগী কর্মচারী (সরকারি ও বেসরকারি) |
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট কীভাবে খুলবেন? Check out how to open a PNB zero balance account
- অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা গুগল অ্যাপ স্টোর থেকে ও আইওএস ব্যবহারকারীরা অ্যাপল অ্যাপ স্টোর থেকে পিএনবি ওয়ান অ্যাপটি ইনস্টল করুন।
- PNB One অ্যাপটি খুলে ‘New User? Open Account” এ ক্লিক করুন।
- অ্যাকাউন্টের ধরণ হিসেবে “Digital Savings Account” অথবা “Zero Balalnce Acccount” নির্বাচন করুন।
- আপনার মোবাইল নম্বর এবং ইমেল আইডি লিখে OTP যাচাইকরণ করুন।
- আপনার আধার নম্বর এবং প্যান কার্ডের বিবরণ দিয়ে KYC করুন।
- আপনার আধার কার্ড অনুসারে নাম, জন্ম তারিখ এবং ঠিকানা সহ আপনার যাবতীয় বিবরণ পূরণ করুন।
- কোন শাখায় আপনার অ্যাকাউন্ট খুলছেন, সেই শাখাটি নির্বাচন করুন।
- একটি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার প্যান কার্ডের স্ক্যান করা কপি আপলোড করুন।
- এবার আপনার নমিনির বিবরণ সেট আপ করতে চাইলে করতে পারেন।
- তারপর Apply করে দিন। এবার যাচাইকরণ সফল হলে, আপনি আপনার অ্যাকাউন্ট নম্বর এবং গ্রাহক আইডি সহ একটি নিশ্চিতকরণ বার্তা পাবেন।
এইভাবে আপনার পিএনবি জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট সক্রিয় করা হলে আপনি পিএনবি ওয়ান অ্যাপ বা ইন্টারনেট ব্যাংকিং সহ যা যা করতে পারেন:
| ডেবিট কার্ড ও পাসবুক সংগ্রহ | অ্যাকাউন্ট সক্রিয় হওয়ার পরে ডেবিট কার্ড ও পাসবুক পাবেন। এর জন্য আপনার PNB শাখায় যেতে হতে পারে। |
| ইন্টারনেট ও মোবাইল ব্যাংকিং | PNB One অ্যাপ বা PNB-এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে ইন্টারনেট ব্যাংকিং সেটআপ করা যায়। |
| অ্যাকাউন্টের সীমাবদ্ধতা | আধার-ভিত্তিক e-KYC অ্যাকাউন্টে কিছু সীমাবদ্ধতা থাকে। শাখায় গিয়ে সম্পূর্ণ KYC করে এই সীমাবদ্ধতা দূর করুন। |
