Check out How to join Merchant Navy & Eligibility: আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন মার্চেন্ট নেভি। তাই এই জাহাজগুলি পরিচালনা এবং রক্ষণাবেক্ষণের জন্য ট্রেনিংপ্রাপ্ত প্রফেশনাল প্রয়োজন। তাই আপনিও চাইলে এই পেশায় যোগ দিতে পারেন। মার্চেন্ট নেভিও বেসামরিক ক্ষেত্র। নেভিগেট অফিসার, মেরিন ইঞ্জিনিয়ার এবং ইলেকট্রো-টেকনিক্যাল অফিসারের মতো পদে এই খাতে চাকরি পাওয়া যায়।
মার্চেন্ট নেভি কোর্স কয় প্রকার?
দ্বাদশ শ্রেণী পাশের পরে, নিম্নলিখিত দুই বিভাগের মধ্যে একটিতে যোগদান করুন:
১. ডেক বিভাগ: জাহাজের নেভিগেশন, কার্গো অপারেশন এবং সামগ্রিক নিরাপত্তা বজায় রাখে এই বিভাগ।
২. ইঞ্জিন বিভাগ: জাহাজের যন্ত্রপাতির কার্যকারিতা এবং রক্ষণাবেক্ষণ করে এই বিভাগ।
দ্বাদশ শ্রেণী পাশের পর কীভাবে মার্চেন্ট নেভি অফিসার হবেন? Check out How to join Merchant Navy & Eligibility
ধাপ ১: সায়েন্স (পদার্থবিদ্যা, রসায়ন এবং গণিত (PCM)) নিয়ে উচ্চ মাধ্যমিক বা বোর্ড দিন। পিসিএম-এ ন্যূনতম ৬০% নম্বর এবং ইংরেজিতে কমপক্ষে ৫০% পেতে হবে।
ধাপ ২: আগ্রহের উপর ভিত্তি করে একটি কোর্স বেছে নিন
ডেক বিভাগের জন্য:
- ১ বছরের জন্য নটিক্যাল সায়েন্সে ডিপ্লোমা (DNS) করুন। কোর্সের পরে জাহাজে আবার ট্রেনিং দেওয়া হবে।
- ৩ বছরের জন্য বি.এসসি. নটিক্যাল সায়েন্স নিয়ে পড়ুন। ভালো করে এই একাডেমিক প্রশিক্ষণ নিয়ে ডেক অফিসার হিসেবেও ক্যারিয়ার গড়তে পারবেন।
ইঞ্জিন বিভাগের জন্য: ৪ বছরের বি.টেক মেরিন ইঞ্জিনিয়ারিং করে জাহাজে একজন মেরিন ইঞ্জিনিয়ার পদে কাজ করুন।
ধাপ ৩: ১৭ থেকে ২৫ বছরের মধ্যে আপনি এই কোর্স করার কথা ভাবতে পারেন। এছাড়াও ডিজি শিপিং নিয়ম অনুসারে আপনার মেডিকেল ফিটনেস জরুরি। দৃষ্টিশক্তি অবশ্যই ৬/৬ হতে হবে।
ধাপ ৪: ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটি – কমন এন্ট্রান্স টেস্ট দিতে হবে। DNS, B.Sc নটিক্যাল সায়েন্স এবং B.Tech মেরিন ইঞ্জিনিয়ারিং সহ বেশিরভাগ স্নাতক কোর্সের জন্য এই পরীক্ষা জরুরি।
ধাপ ৫: নিম্নলিখিত নিয়ম অনুসারে একটি কলেজে ভর্তি হতে হবে:
- ভারত সরকারের জাহাজ চলাচল অধিদপ্তর কর্তৃক অনুমোদিত কলেজ হতে হবে।
- ভারত সরকারের বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রণালয়ের অধীনে অবস্থিত একটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান মেরিটাইম ইউনিভার্সিটির অনুমোদন পেতে হবে।
ভারতের সেরা ৩ মেরিন কলেজ ও তাদের কোর্সের তালিকা
| কলেজের নাম | অফার করা কোর্স |
|---|---|
| HIMT College, Chennai | – DNS (Diploma in Nautical Science) – B.Sc Nautical Science – B.Tech Marine Engineering |
| Tolani Maritime Institute, Pune | – DNS – B.Sc (Nautical Science) – B.Tech (Marine Engineering) |
| IMU (Indian Maritime University), Chennai | – B.Tech Marine Engineering -মেরিন ইঞ্জিনিয়ারিং-এ বি.টেক।- B.Tech Naval Architecture & Ocean Engineering – B.Sc Nautical Science – নটিক্যাল সায়েন্সে বি.এসসি. – B.Sc Ship Building & Repair – জাহাজ নির্মাণ ও মেরামতে বি.এসসি. – DNS – BBA (Logistics, Retailing & E-Commerce) -লজিস্টিকস, রিটেইলিং এবং ই-কমার্সে বিবিএ |
