Thursday, June 4, 2026
Homeখবরদেশভোটার আইডি কার্ডে কীভাবে ঠিকানা পরিবর্তন করবেন

ভোটার আইডি কার্ডে কীভাবে ঠিকানা পরিবর্তন করবেন

Check Out how to Change Address in Voter ID Card​: ভোটার আইডি কার্ড সরকারের দেওয়া একটি জরুরি নথি, যা পরিচয়, ঠিকানা ও বয়সের প্রমাণ হিসেবে কাজে লাগে এবং নাগরিকদের ভোট দেওয়ার অধিকার দেয়। সম্প্রতি যদি আপনি নতুন ঠিকানায় এসে থাকেন, তাহলে অনলাইন বা অফলাইনে ভোটার আইডি কার্ডের ঠিকানা পরিবর্তনের মাধ্যমে আপনার তথ্য আপডেট করা দরকার।

এই প্রতিবেদনে অনলাইন ও অফলাইনে ভোটার আইডিতে কীভাবে ঠিকানা পরিবর্তন করবেন, তা বলা হয়েছে।

ভোটার আইডি ঠিকানা পরিবর্তন কী?

ভোটার আইডি ঠিকানা পরিবর্তন হল ভারতের নির্বাচন কমিশন (ECI) কর্তৃক তৈরি ভোটার তালিকা ও ভোটার আইডি ডেটাবেসে আপনার বর্তমান ঠিকানা আপডেট করার প্রক্রিয়া। এর মাধ্যমে এটা নিশ্চিত করা হয় যে আপনার নাম সঠিক নির্বাচনী এলাকায় আছে এবং আপনি আপনার বর্তমান ঠিকানার ভিত্তিতে ভোট দিতে পারবেন।

বাড়ি পরিবর্তন করলে ভোটার আইডি সংশোধনের জন্য কীভাবে আবেদন করবেন? Check Out how to Change Address in Voter ID Card

অনলাইনে ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তন করার নিয়ম নিচে দেওয়া হল-

ধাপ ১: অফিসিয়াল ন্যাশনাল ভোটার সার্ভিসেস পোর্টালে (National Voters Services Portal) লগইন করুন।

ধাপ ২: হোমপেজে ‘শিফটিং অফ রেসিডেন্স/কারেকশন অফ এন্ট্রিজ ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল’ বিভাগটি খুঁজুন।

ধাপ ৩: ‘ফর্ম ৮’ বোতামে ক্লিক করুন। একটি নতুন পেজ খুলবে, যেখানে আপনাকে প্রয়োজনীয় তথ্য দিতে হবে।

ধাপ ৪: ‘সেল্ফ’ অপশনটি নির্বাচন করে ‘সাবমিট’-এ ক্লিক করুন।

ধাপ ৫: ‘শিফটিং অফ রেসিডেন্স’ অপশনটি নির্বাচন করুন। এরপর, ‘উইথিং অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি’ অথবা ‘আউটসাইড অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি’ নির্বাচন করুন এবং ‘ওকে’ তে ক্লিক করুন।

ধাপ ৬: আপনার ‘স্টেট, ডিস্ট্রিক্ট এবং অ্যাসেম্বলি/পার্লামেন্টারী কনস্টিটুয়েন্সি’ নির্বাচন করুন এবং ‘নেক্সট’-এ ক্লিক করুন।

ধাপ ৭: আপনার আধার নম্বর, ইমেল ও মোবাইল নম্বর দিন এবং ‘নেক্সট’-এ ক্লিক করুন।

ধাপ ৮: ঠিকানা পরিবর্তনের জন্য আপনার ঠিকানা এবং তার প্রমাণ হিসেবে প্রয়োজনীয় নথি পেশ করুন।

ধাপ ৯: প্রমাণপত্র আপলোড করুন এবং ‘নেক্সট’-এ ক্লিক করুন।

ধাপ ১০: ঘোষণাটি পূরণ করুন, ক্যাপচা কোড লিখুন এবং ‘সাবমিট’-এ ক্লিক করুন।

উপরের ধাপগুলো শেষ করার পর, ECI অর্থাৎ ভারতের নির্বাচন কমিশন আপনার আবেদনটি দেখবে। সফলভাবে প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, আপনার ভোটার আইডি কার্ডে পরিবর্তন করা হবে।

অফলাইনে ভোটার আইডিতে ঠিকানা কীভাবে পরিবর্তন করবেন?

অফলাইন পদ্ধতিতে ভোটার আইডি কার্ডে ঠিকানা পরিবর্তনের নিয়ম নিচে দেওয়া হল-

ধাপ ১: আপনার কাছাকাছি নির্বাচনী অফিসে যান।

ধাপ ২: ফর্ম ৮-এ সমস্ত দরকারি তথ্য পূরণ করুন।

ধাপ ৩: ঠিকানার প্রমাণপত্রসহ ফর্মটি জমা দিন।

আপনার আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরে, ভোটার আইডি ঠিকানা পরিবর্তন সম্পর্কে আপনাকে জানানো হবে।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular