Home ব্যবসা পেনশন কমিউটেশন: অর্থ, নিয়ম, হিসাব এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত গাইড

পেনশন কমিউটেশন: অর্থ, নিয়ম, হিসাব এবং সুবিধা সম্পর্কে বিস্তারিত গাইড

Check out how to calculate commutation of pension
Check out how to calculate commutation of pension

Check out how to calculate commutation of pension: অবসর গ্রহণ একজন ব্যক্তির আর্থিক জীবনে এক বড় পরিবর্তন নিয়ে আসে। অবসরের পর নিয়মিত আয়ের অন্যতম প্রধান উৎস হল পেনশন। ভারতের কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের জন্য ‘পেনশন কমিউটেশন’ (Commutation of Pension) তাই একটি চমৎকার সুযোগ। এর মাধ্যমে পেনশনের একটি অংশ এককালীন বড় অংক হিসেবে তুলে নিতে পারবেন। এই প্রতিবেদনে আমরা পেনশনের এই এককালীন অর্থ উত্তোলন বা কমিউটেশনের নিয়ম, হিসাবের সূত্র এবং কর সুবিধা নিয়ে বিস্তারিত আলোচনা করব।

পেনশন কমিউটেশন কী?

আপনার ভবিষ্যতের মাসিক পেনশনের একটি নির্দিষ্ট অংশ অগ্রিম এবং এককালীন (Lump sum) নগদই পেনশন কমিউটেশন। সরকারি কর্মচারী, প্রতিরক্ষা কর্মী এবং রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থার (PSU) কর্মীরা সাধারণত এই সুবিধা পেয়ে থাকেন।

আপনার পেনশনের কিছু অংশ কমিউট করার পর আপনার পরবর্তী মাসিক পেনশনের পরিমাণ সেই অনুপাতে কমে যায়। তবে একটি নির্দিষ্ট সময়, সাধারণত ১৫ বছর পর আপনার পূর্ণ মাসিক পেনশন আবার আগের মতো চালু হয়ে যায়।

পেনশন কমিউটেশনের সুবিধা

  • অবসরের পরেই বাড়ি কেনা, সন্তানদের বিয়ে বা বড় কোনও ঋণ পরিশোধের জন্য একসাথে অনেক টাকার প্রয়োজন হলে পেনশন কমিউটেশন উপকারি। 
  • এককালীন অর্থটি ভালো কোনো স্কিমে বিনিয়োগ করে আপনি বাড়তি টাকা আয় করতে পারেন।

পেনশন কমিউটেশনের প্রধান নিয়ম

সিভিল সার্ভিস (পেনশন কমিউটেশন) রুলস, ১৯৮১ অনুযায়ী, একজন সরকারি কর্মচারী তার মূল পেনশনের সর্বোচ্চ ৪০% পর্যন্ত অংশ এককালীন তুলে নিতে পারেন।

যদি কোনও কর্মচারীর অবসরের পর পেনশন সংশোধিত হয়ে বেড়ে যায়, তবে তিনি বর্ধিত পেনশনের ওপর ভিত্তি করে বকেয়া বা বাড়তি কমিউটেশন অর্থ পেতে পারেন।

অবসরের ১ বছরের মধ্যে আবেদন করলে সাধারণত কোনও মেডিকেল পরীক্ষার প্রয়োজন হয় না। তবে এক বছর পেরিয়ে গেলে মেডিকেল বোর্ডের অনুমতির জরুরি। 

পেনশন কমিউটেশন সূত্র। Check out how to calculate commutation of pension

এককালীন অর্থ = (মূল পেনশনের ৪০%) x কমিউটেশন ফ্যাক্টর x ১২

এখানে ‘কমিউটেশন ফ্যাক্টর’ হল সরকারের একটি নির্ধারিত চার্ট, যা আপনার পরবর্তী জন্মদিনের বয়সের ওপর ভিত্তি করে ঠিক করা হয়।

ধরা যাক, একজন ব্যক্তি ৬০ বছর বয়সে অবসর নিচ্ছেন:

  • মাসিক মূল পেনশন: ৫০,০০০ টাকা।
  • পরবর্তী জন্মদিনের বয়স (৬১ বছর) অনুযায়ী ফ্যাক্টর: ৮.১৯৪।

হিসাব:

  • ৫০,০০০ টাকার ৪০% = ২০,০০০ টাকা।
  • এককালীন প্রাপ্ত অর্থ = ২০,০০০ x ৮.১৯৪ x ১২ = ১৯,৬৬,৫৬০ টাকা।

অবসরের সময় তিনি প্রায় ১৯.৬৬ লক্ষ টাকা হাতে পাবেন, পরবর্তী মাসিক পেনশন কমে হবে ৩০,০০০ টাকা অর্থাৎ ৫০,০০০ – ২০,০০০ টাকা।

বয়স অনুযায়ী কমিউটেশন ফ্যাক্টর টেবিল উদাহরণ 

পরবর্তী জন্মদিনে বয়সকমিউটেশন ফ্যাক্টর
৫০ বছর৮.৮৪৬
৫৫ বছর৮.৬২৭
৬০ বছর৮.২৮৭
৬১ বছর৮.১৯৪
৬৫ বছর৭.৭৩১

কর সংক্রান্ত নিয়ম

১. কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মচারী, প্রতিরক্ষা কর্মী এবং স্থানীয় কর্তৃপক্ষের অধীনে কর্মরত ব্যক্তিদের প্রাপ্ত কমিউটেশন অর্থ সম্পূর্ণ আয়কর মুক্ত।

২. যদি বেসরকারি কর্মচারী গ্র্যাচুইটি (Gratuity) পান, তবে মোট পেনশনের ১/৩ (এক-তৃতীয়াংশ) পর্যন্ত করমুক্ত। গ্র্যাচুইটি না পেলে পেনশনের ১/২ (অর্ধেক) অংশ পর্যন্ত করমুক্ত।

Exit mobile version