Thursday, June 4, 2026
Homeখবরনতুন ভোটার কার্ডের জন্য ফর্ম ৬ পূরণ করবেন কীভাবে

নতুন ভোটার কার্ডের জন্য ফর্ম ৬ পূরণ করবেন কীভাবে

Check out how to apply for new voter ID card​ in 2026: ১৮ বছর পেরিয়ে গিয়েছে! ২০২৬ সালের নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিক অধিকার পেতে চান! নতুন ভোটার কার্ড তৈরি করবেন! নতুন ভোটার আবেদনের প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ ডিজিটাল।

নির্বাচন কমিশনের অফিসিয়াল সাইট ব্যবহার করে আপনি ঘরে বসেই আবেদন করুন। আবেদন শেষে আপনার এলাকার বিএলও নথি যাচাইয়ের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন। তারপরেই তৈরি হবে আপনার ভোটার কার্ড। 

অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার প্রয়োজনীয় নথি 

সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবিআবেদনকারীর সাম্প্রতিক তোলা ছবি।
ঠিকানার প্রমাণপত্রব্যাংক/পোস্ট অফিসের বর্তমান পাসবুক, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, দাখিলকৃত আয়কর রিটার্ন, জল/টেলিফোন/বিদ্যুৎ/গ্যাস সংযোগ বিল ইত্যাদি 
বয়সের প্রমাণপত্রআধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভারতীয় পাসপোর্ট, দশম/অষ্টম/পঞ্চম শ্রেণীর মার্কশিট (যদি জন্ম তারিখ থাকে), পৌর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বার্থ সার্টিফিকেট অথবা অন্যান্য গ্রহণযোগ্য নথি।
পরিচয় প্রমাণপ্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, পাসপোর্টের কপি, ছবি সহ ব্যাংক পাসবুক, এসএসএলসি সার্টিফিকেট অথবা আধার কার্ড।

অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন করার পদ্ধতি। Check out how to apply for new voter ID card​ in 2026

  1. NVSP পোর্টালে উপরের ডানদিকে কোণায় “সাইন-আপ” করুন এবং আপনার মোবাইল নম্বর, ইমেল আইডি এবং ক্যাপচা কোড লিখুন।
  2. আপনার নাম, পাসওয়ার্ড এবং নিশ্চিত পাসওয়ার্ড পূরণ করে আপনার মোবাইল এবং ইমেলে পাঠানো OTP যাচাই করুন।
  3. আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড এবং ক্যাপচা ব্যবহার করে পোর্টালে লগ ইন করে নতুন ভোটার রেজিস্ট্রেশনের জন্য “ফর্ম ৬ পূরণ করুন।”
  4. আপনার ব্যক্তিগত, আত্মীয়স্বজন, যোগাযোগের ঠিকানা এবং যোগাযোগের তথ্য লিখুন, প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করুন এবং জমা দিন। 

অনলাইনে ভোটার আইডি কার্ডের জন্য আবেদন স্ট্যাটাস চেক 

NVSP পোর্টালে আপনার মোবাইল নম্বর, পাসওয়ার্ড, ক্যাপচা কোড এবং ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ব্যবহার করে লগ ইন করার পর ‘ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস’ বিভাগে আপনার রেফারেন্স নম্বর লিখুন। ফর্ম ৬ অথবা ফর্ম ৬এ জমা দেওয়ার পরে পাবেন এই নম্বর। তারপর আপনার রাজ্য নির্বাচন করুন এবং আবেদনের স্ট্যাটাস জানতে সাবমিট অপশনে ক্লিক করুন।

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular