Thursday, June 4, 2026
HomeখবরSelf-Attested Documents কী? কীভাবে আপনি নিজেই এই নথি তৈরি করবেন?

Self-Attested Documents কী? কীভাবে আপনি নিজেই এই নথি তৈরি করবেন?

Check how to self attest a document and Common Uses: সরকারি ভর্তুকি পাওয়া হোক বা শিক্ষাগত নথি যাচাই করা, যে কোনও অফিসিয়াল কাজের জন্য, আমাদের প্রায়শই স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথি জমা দিতে বলা হয়। কিন্তু এই নথি আসলে কী? কীভাবে এই নথি ঘরে বসেই তৈরি করা যায়, চলুন জেনে রাখি। 

স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথি কী? Check how to self attest a document and Common Uses

আপনি নিশ্চয়ই আগে আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট বা ইনকাম সার্টিফিকেটের মতো কোনও নথিতে কিংবা আধার বা প্যান কার্ডের জেরক্স এনে তার উপর সাক্ষর করেছেন! এই সাক্ষরকেই বলা হয় স্ব-প্রত্যয়ন বা সেলফ-অ্যাটেস্ট। আর সাক্ষর করা ওই নথিকে বলা হয় স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথি।

কোনও জরুরি নথিতে আপনি “Self-Attest” লিখে স্বাক্ষর করে দিলে প্রমাণ হয়ে যাবে যে এই নথির যাবতীয় তথ্য আপনি সত্য বলে স্বীকার করছেন। তবে, যে কোনও নথিতে স্বাক্ষর করার আগে নথিতে কী কী বিষয়বস্তু রয়েছে তা সম্পর্কে আগে থেকে জেনে রাখবেন। কারণ আপনার স্বাক্ষরের পরও তথ্য মিথ্যা প্রমাণিত হলে মহা সমস্যায় পড়বেন। 

স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড নথির প্রকারভেদ 

একটি বৈধ নথি দু’ টি উপায়ে স্ব-প্রত্যয়িত বা সেলফ-অ্যাটেস্টেড করা যেতে পারে। নিজের হাতে অর্থাৎ ফিজিক্যালি এবং ডিজিটালভাবে। আজকের ডিজিটাল ইন্ডিয়ায় নথিগুলির সফট কপিতে ডিজিটালি সাক্ষর খুবই নামকরা অধ্যায়। 

কীভাবে ফিজিক্যালি সেলফ-অ্যাটেস্টেড করবেন?

  1. আপনার প্রয়োজনীয় নথির একটি স্পষ্ট ফটোকপির উপরই আপনাকে সাক্ষর করতে হবে। 
  2. ফটোকপিতে, নথির সামনের দিকে কালো বা নীল কালিতে “Self-Attest” লিখুন। 
  3. এবার এই ডকুমেন্টের ঠিক নিচে স্বাক্ষর করুন। মনে রাখবেন, মূল স্বাক্ষরের সাথে না মিললে সেই স্বাক্ষর গ্রহণযোগ্য নয়। 
  4. আপনার স্বাক্ষরের ঠিক নিচে, নির্দিষ্ট তারিখটি উল্লেখ করুন। 
  5. ওই নথিতে আরও পেজ থাকলে, প্রতিটি পেজেই আপনাকে এটি করতে হবে। 

কীভাবে ডিজিটালভাবে সেলফ-অ্যাটেস্টেড করবেন?

কন্ট্রোলার অফ সার্টিফাইং অথরিটিজ (CCA) স্বীকৃত যে কোনও ওয়েবসাইট ব্যবহার করে আপনি নথি ডিজিটালভাবে সেলফ-অ্যাটেস্টেড করতে পারেন।

প্ল্যাটফর্ম কোম্পানিকী সুবিধা পাবেনকারা ব্যবহার করতে পারবেন
ডিজিলকার (DigiLocker)ভারত সরকারডিজিটালভাবে সেভ করা ও Self-Attestation করার সুবিধাসাধারণ নাগরিক
eMudhraলাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সার্টিফাইং কর্তৃপক্ষনথিতে ই-সাইন ও self-attest করার সুবিধাব্যবসায়ী থেকে  সাধারণ মানুষ
CDAC eSignসরকারি গবেষণা সংস্থা (C-DAC)ই-স্বাক্ষর সার্ভিস সরকারি বিভাগ থেকে সাধারণ নাগরিক
NSDL eSignসরকার-সমর্থিত সংস্থা (NSDL)ই-সাইন ও ডিজিটাল স্বাক্ষর সরকারি বিভাগ, ফিনটেক ও যে কোনও বড় প্রতিষ্ঠান

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular