Check how much 8th pay commission salary increase: ৫০ লক্ষেরও বেশি সংখ্যক কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষেরও বেশি পেনশনভোগীর জন্য একটি বড় স্বস্তির খবর। কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অষ্টম বেতন কমিশন অনুমোদন করেছে। এবার চালু হওয়ার পালা। অষ্টম বেতন কমিশন চালু হলে পেনশনভোগীদের কতটা লাভ হবে জানেন?
কবে কার্যকর হবে অষ্টম বেতন কমিশন?
আগের বারের বেতন কমিশন বাস্তবায়নের দিকে তাকালে দেখা যাবে যে, কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকার সাধারণত প্রায় ১৮ থেকে ২৪ মাস সময় নেয়। সুতরাং, ২০২৭ সালের আগে অষ্টম বেতন কমিশন বাস্তবায়নের সম্ভাবনা নেই।
২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত সপ্তম বেতন কমিশনের সুপারিশগুলি বহাল থাকবে। এরপরেই গঠন করা হবে অষ্টম বেতন কমিশন। আপনাদের জানিয়ে রাখি, অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের সুপারিশগুলি ১ জানুয়ারী, ২০২৬ থেকে কার্যকর হবে এবং পেনশনভোগীরা হিসাব করছেন যে অষ্টম সিপিসি কার্যকর হলে তারা কতটা পেনশন বৃদ্ধি আশা করতে পারেন।
তবে, অষ্টম বেতন কমিশন লঞ্চ ২০২৮ সালের প্রথম দিকে পিছিয়ে দেওয়া হতে পারে। আবার কোটাক ইনস্টিটিউশনাল ইক্যুইটিজের একটি রিপোর্ট অনুসারে, অষ্টম বেতন কমিশন ২০২৬ সালে অথবা ২০২৭ সালের প্রথম দিকে কার্যকর হতে পারে।
সরকারি কর্মীচারীদের বেতন কতটা বৃদ্ধি পেতে পারে?
পেনশনভোগীদের পেনশনে কতটা বৃদ্ধি হতে পারে?
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতনের মতোই, ফিটমেন্ট ফ্যাক্টরের উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি করা হবে। উল্লেখ্য, বেতন এবং পেনশন বৃদ্ধির মূল চাবিকাঠি হল ফিটমেন্ট ফ্যাক্টর, যা সপ্তম বেতন কমিশনে ছিল ২.৫৭।
বেশ কিছু অনুমান অনুসারে, অষ্টম বেতন কমিশনের ফিটমেন্ট ফ্যাক্টর প্রায় ১.৯২ হতে পারে, যার ভিত্তিতে, লেভেল ৬ কেন্দ্রীয় কর্মচারীদের জন্য নতুন মূল বেতন হবে ৬৭,৯৬৮ টাকা। তাঁদের বর্তমান মূল বেতন ৩৫,৪০০ টাকা x ১.৯২ = ৬৭,৯৬৮ টাকা।
ওয়াকিবল মহল আবার বলছে, ৩০,০০০ টাকা বেসিক পেনশনভোগীর মাসিক পেনশন দ্বিগুণ হয়ে প্রায় ৬০,০০০ টাকা হতে পারে। অতিরিক্তভাবে, মূল বেতনে বিভিন্ন ভাতা যোগ করা হবে।