Check Amrit Vrishti SBI fixed deposit interest rate: কোনও ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে মোটা অংকের সুদ পাওয়ার স্বপ্ন দেখছেন! তাহলে এই প্রতিবেদন শুধুমাত্র আপনার জন্য। স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি স্কিম আপনাকে কীভাবে কী সুবিধা দিতে পারে, এখানে জানুন।
সাধারণ নাগরিকদের সুবিধা। Check Amrit Vrishti SBI fixed deposit interest rate for general citizens
স্টেট ব্যাংকের এই স্পেশ্যাল স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করলে আপনি আনুমানিক ৫,৪১,৪৪৩ টাকা পেতে পারেন। অর্থাৎ শুধু সুদই পাবেন ৪১,৪৪৩ টাকা। হ্যাঁ, স্টেট ব্যাংকের অমৃত বৃষ্টি স্কিম হল ৪৪৪ দিনের সেই এফডি স্কিম, যেখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সাধারণ নাগরিকদের জন্য বার্ষিক ৬.৬০% হারে সুদ অফার করে।
প্রবীন নাগরিকদের আবার আরও বেশি সুবিধা। Check Amrit Vrishti SBI fixed deposit interest rate for senior citizens
স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ৪৪৪ দিনের অমৃত বৃষ্টি এফডিতে প্রবীণ নাগরিকদের বার্ষিক ৭.১০% সুদের হার দেওয়া হয়। অর্থাৎ ধরুন আপনি যদি এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেন, তাহলে মেয়াদ সম্পূর্ণ হওয়ার পরে আপনি আনুমানিক ৫,৪৪,৬৯০ টাকা পেতে পারেন। অর্থাৎ শুধু সুদই মিলবে ৪৪,৬৯০ টাকা।
এফডি করার সময় ৩ বিষয় মনে রাখবেন
১. কোনও এফডিতে বিনিয়োগ করার আগে, তার মেয়াদ বিবেচনা করা গুরুত্বপূর্ণ। কারণ বিনিয়োগকারীরা মেয়াদপূর্তির আগে টাকা তুল্লে জরিমানা গুনতে হবে।
২. যদি আপনি ব্যাংকের FD তে ₹১০ লক্ষ টাকা বিনিয়োগ করার পরিকল্পনা করেন, তাহলে একাধিক ব্যাংকে ₹১ লক্ষ টাকার আটটি FD এবং ₹৫০,০০০ টাকার চারটি FD তে বিনিয়োগ করতে পারেন। এইভাবে, আপনি মাঝখানে যে কোনও সময় কোনও একটি FD গুলো ভেঙে ফেলতে পারেন। আর বাকি FD গুলো নিরাপদ থাকবে।
৩. ৫ বছরের এফডিকে কর-সঞ্চয়কারী এফডি বলা হয়। এতে বিনিয়োগ করে, আপনি আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে আপনার মোট আয় থেকে ₹১.৫ লক্ষ পর্যন্ত ছাড় দাবি করতে পারেন।