Home ব্যবসা শতাধিক পদে নিয়োগ করছে BSNL, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

শতাধিক পদে নিয়োগ করছে BSNL, অভিজ্ঞতা ছাড়াই চাকরির সুযোগ

BSNL Recruitment 2025 for Senior Executive Trainee
BSNL Recruitment 2025 for Senior Executive Trainee

BSNL Recruitment 2025 for Senior Executive Trainee: ভারত সরকারের কোম্পানিতে চাকরির দারুণ সুযোগ। ভারত সরকারের টেলিকম কোম্পানি ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL নিয়োগের ঘোষণা করেছে। আপনি যদি চাকরিটি করতে চান, তাহলে জেনে রাখুন আবেদনের জন্য কোনও অভিজ্ঞতার প্রয়োজন নেই। ফ্রেশাররাও আবেদন করে মোটা টাকা আয় করতে আবেদন করার আগে যাবতীয় বিস্তারিত জেনে নিন। 

শূন্যপদের বিবরণ

পোস্ট পদের সংখ্যা
সিনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি – টেলিকম স্ট্রিম৯৫
সিনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ডিআর) ফাইন্যান্স স্ট্রিম২৫

যোগ্যতার মানদণ্ড 

সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৩০ বছর হলে তবেই প্রার্থীরা আবেদন করতে পারবেন। 

পদের নামযোগ্যতা 
সিনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি – টেলিকম স্ট্রিমআবেদনকারী প্রার্থীকে কমপক্ষে ৬০% নম্বর সহ BE/B.Tech ডিগ্রি পেতে হবে। 
সিনিয়র এক্সিকিউটিভ ট্রেইনি (ডিআর) ফাইন্যান্স স্ট্রিমচার্টার্ড অ্যাকাউন্ট (সিএ) অথবা কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি (সিএমএ) ডিগ্রি।ফ্রেশাররাও আবেদন করতে পারবেন।

নির্বাচন প্রক্রিয়া ও বেতন 

পোস্ট পদের সংখ্যা
নির্বাচন প্রক্রিয়ালিখিত পরীক্ষা নেওয়া হবে, কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হতে পারে। তারপর ডকুমেন্ট যাচাই করে চাকুরে চূড়ান্ত করা হবে। 
বেতন প্রতি মাসে ২৪,৯০০ টাকা থেকে ৫০,৫০০ টাকা বেতন দেওয়া হবে। চাকুরে অন্যান্য ভাতার সুবিধাও পাবেন।

আবেদন করবেন কীভাবে? How to Apply for BSNL Recruitment 2025 for Senior Executive Trainee

  • অফিসিয়াল ওয়েবসাইট bsnl.co.in ভিজিট করুন।
  • এর পরে আপনার সামনে একটি নতুন পেজ খুললে রেজিট্রেশন করতে হবে।
  • রেজিস্ট্রেশন করার সময় পাওয়া লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  • নির্ধারিত ফরম্যাটে প্রয়োজনীয় নথি আপলোড করুন।
  • যদি আবেদন ফি দিতে হয়, অনলাইন মোডে পেমেন্ট করুন। 
  • ফর্ম জমা দেওয়ার আগে অবশ্যই একবার সমস্ত বিবরণ পড়ে দেখে নিন
  • তারপর আবেদন পত্র সাবমিট করে, তার একটি প্রমাণপত্র PDF সঙ্গে রেখে দিন। 

অফিসিয়াল বিজ্ঞপ্তি লিঙ্ক

Exit mobile version