Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইলবার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করার প্রক্রিয়া

বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইন আবেদন করার প্রক্রিয়া

Birth certificate apply online 2025​ and Download: শিশুর জন্ম তারিখ, জন্মস্থান, লিঙ্গ এবং পিতামাতার বিবরণ লিপিবদ্ধ করে বার্থ সার্টিফিকেট। পৌর কর্পোরেশন, গ্রাম পঞ্চায়েত বা রাজ্য সরকার কর্তৃক জারি করা হয় এই নথিটি। ভারত জুড়ে আইনত স্বীকৃত এবং পরিচয়, বয়স, এবং পরিবারের বিবরণ প্রমাণে সহায়তা করে এই সার্টিফিকেট। এতকিছুর কারণে আপনার সন্তানের জন্মের পর বার্থ সার্টিফিকেট বানানো একান্ত কাম্য। 

অনলাইনে বার্থ সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করবেন। Birth certificate apply online 2025​ and Download

প্রথমে নিম্নলিখিত নথি রাখুন হাতে:

  • অভিভাবকের পরিচয়পত্র
  • আধার কার্ড
  • ঠিকানার প্রমাণপত্র
  • জাত সনদ
  • মোবাইল নম্বর
  • শিশু হাসপাতালের ডিসচার্জ রিপোর্ট
  • নাম

এই আবেদন ফি লাগতে পারে:

সন্তানের জন্মের এক মাস পর পর্যন্ত আবেদনকারী অভিভাবকদের ₹১০, ছয় মাস পর্যন্ত ₹৩০ এবং এক বছর বা তার পরবর্তী সময়ের জন্য ₹৬০ পর্যন্ত ফি দিতে হতে পারে।

এবার আবেদন শুরু করুন অনলাইনে:

  • আপনি যদি বার্থ সার্টিফিকেটের জন্য অনলাইনে আবেদন করতে চান তাহলে আপনার এলাকা কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন।
  • অফিসিয়াল ওয়েবসাইটে, আপনি রেজিস্ট্রেশন বা সাইন আপের বিকল্পে ক্লিক করুন।
  • ক্লিক করার সাথে সাথেই পরবর্তী পেজে ব্যক্তিগত তথ্য দিয়ে সাইন আপ করতে হবে।
  • সাইন আপ করার পর, প্রাপ্ত আইডি এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তী পেজে লগইন করুন।
  • এখানে কিছু বেসিক তথ্য পূরণ করে ফর্মে আরও প্রয়োজনীয় তথ্য পূরণ করুন এবং যাবতীয় নথিপত্র আপলোড করুন।
  • এর পরে, ফি প্রদান করে ফর্ম জমা দিন। 

আবেদনের কত দিনের মধ্যে বার্থ সার্টিফিকেট পাওয়া যাবে

যে সকল অভিভাবকরা অনলাইনে বার্থ সার্টিফিকেট তৈরি করেন, তাদের মনে এই প্রশ্ন থাকে যে আবেদনের কতদিনের মধ্যে সন্তানদের বার্থ সার্টিফিকেট পাবেন। সাধারণত অনলাইন আবেদন যাচাই করতে ৮ থেকে ১০ দিন সময় লাগে। এই সময়ের মধ্যে বার্থ সার্টিফিকেট প্রস্তুত হওয়ার পর, পোস্ট অফিসের সাহায্যে এটি স্থায়ী ঠিকানায় পৌঁছে দেওয়া হয়। চাইলে অভিভাবকরা নিজেরাই অনলাইনে এটি ডাউনলোড করতে পারেন।

আবেদন জমা দেওয়ার পরে, আপনি এই পদক্ষেপগুলি ব্যবহার করে অনলাইনে স্ট্যাটাস চেক করতে পারেন:

  • একই অফিসিয়াল পোর্টালে গিয়ে আবেদনের স্ট্যাটাস দেখার বিকল্পটিতে ক্লিক করুন।
  • আবেদনপত্র বা রেজিট্রেশন নম্বর লিখে কারেন্ট স্ট্যাটাস দেখে নিতে পারেন। 

যদি দেখেন যে আপনার সন্তানের বার্থ সার্টিফিকেট এসে গিয়েছে, তাহলে নিম্নলিখিত পদক্ষেপ করুন:

  • একই পোর্টালে বার্থ সার্টিফিকেট ডাউনলোড পেজে গিয়ে রেজিস্ট্রেশন নম্বর বা অ্যাপ্লিকেশন আইডি লিখুন।
  • এবার প্রয়োজনে OTP এর মাধ্যমে বিশদ যাচাই করে আপনার ডিভাইসে PDF সেভ করুন।

 বার্থ সার্টিফিকেট বানানো কেন জরুরি 

  • এটি ছাড়া তারা প্রাথমিক শ্রেণীতে ভর্তি হতে পারবে না সন্তান, অন্যান্য নথিপত্রও প্রস্তুত করা যাবে না।
  • জন্মের পর সরকারি সুযোগ-সুবিধা কভারেজের জন্য  বার্থ সার্টিফিকেট প্রয়োজন।
  • সকল ধরণের শৈশবকালীন টিকা শুধুমাত্র এর ভিত্তিতে সম্পন্ন করা হয়।
Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular