Home ব্যবসা ফাইন্যান্স LIC সরল পেনশন স্কিমে একবার বিনিয়োগে আজীবন পেনশন পাবেন!

LIC সরল পেনশন স্কিমে একবার বিনিয়োগে আজীবন পেনশন পাবেন!

Benefits of the LIC Saral Pension Plan
Benefits of the LIC Saral Pension Plan

Benefits of the LIC Saral Pension Plan​: প্রত্যেকে তাদের ভবিষ্যৎ নিরাপদ করতে বিভিন্ন স্কিমে বিনিয়োগ করে থাকেন। প্রতি মাসে, তারা নিজেদের বেতনের একটি অংশ আলাদা করে রাখে। এই টাকা যদি সঠিকভাবে বিনিয়োগ করা যায়, তাহলে লাভের সুযোগ রয়েছে। পোস্ট অফিসের সরল পেনশন যোজনায় (Saral Pension Yojana), আপনি ভালো সুদের হার পাবেন। এটি একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প এবং পরিচালিত হচ্ছে সরকারি সংস্থা LIC দ্বারা। তাই, এটি নিরাপদ রিটার্ন দেবে।

LIC সরল পেনশন যোজনা

LIC সরল পেনশন স্কিমটি এমনভাবে তৈরি করা হয়েছে যে এখানে আপনাকে কেবল একবারই বিনিয়োগ করতে হবে। একবার বিনিয়োগ করলে, আপনি আজীবন পেনশন পাবেন। ৪০ থেকে ৮০ বছর বয়সী নাগরিকরা এই স্কিমের সুবিধা নিতে পারবেন এবং স্বামী-স্ত্রী একসাথে এই স্কিমে অংশগ্রহণ করতে পারেন।

LIC সরল পেনশন যোজনার সুবিধা- Benefits of the LIC Saral Pension Plan

  • এই স্কিমের মাধ্যমে, একবার বিনিয়োগ করে আপনি সারা জীবনের জন্য অর্থ উপার্জন করতে পারবেন। অবসর গ্রহণের পর, প্রতি মাসে একটি নির্দিষ্ট অর্থ আপনার কাছে আসবে।
  • আপনি এই স্কিমে আপনার অবসরকালীন গ্র্যাচুইটি এবং পিএফ তহবিলও বিনিয়োগ করতে পারেন, যা আপনাকে আজীবন পেনশন দেবে।
  • এলআইসি সরল পেনশন যোজনায় বিনিয়োগ করার পর, আপনি ৬ মাসের মধ্যে পলিসি সমর্পণ (Surrender) করতে পারবেন
  • এই প্রকল্পে মৃত্যু সুবিধাও (Death Benefit) রয়েছে। যদি পলিসিধারকের মৃত্যু ঘটে, তবে সেই অর্থ তাঁর মনোনীত ব্যক্তিকে (nominee) দেওয়া হয়
  • এই প্ল্যানে, আপনাকে প্রতি মাসে অন্তত ১২,০০০ টাকার অ্যানুইটি (বার্ষিক বৃত্তি) কিনতে হবে। এখানে আপনি কত টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন, তার কোনও সর্বোচ্চ সীমা নেই। আপনি যত টাকা বিনিয়োগ করবেন, তার ওপর নির্ভর করে আপনার পেনশন হবে।
  • একবার প্রিমিয়াম জমা দেওয়ার পর, আপনি চাইলে প্রতি ছয় মাসে, তিন মাসে অথবা প্রতি মাসে পেনশন নিতে পারবেন।

উল্লেখ্য এই স্কিমে মাসিক পেনশনের সর্বনিম্ন পরিমাণ ১,০০০ টাকা, ত্রৈমাসিক পেনশনের সর্বনিম্ন পরিমাণ ৩,০০০ টাকা, অর্ধ-বার্ষিক পেনশনের সর্বনিম্ন পরিমাণ ৬,০০০ টাকা এবং বার্ষিক পেনশনের সর্বনিম্ন পরিমাণ ১২,০০০ টাকা। এই স্কিমে পেনশনের সর্বোচ্চ পরিমাণের কোনও সীমা নির্ধারণ করা নেই। উদাহরণস্বরূপ, যদি আপনার বয়স ৪২ বছর হয় এবং আপনি ৩০ লক্ষ টাকার বার্ষিকী কেনেন, তবে আপনি প্রতি মাসে ১২,৩৮৮ টাকা পেনশন হিসেবে পাবেন। আপনি যদি পেনশনের পরিমাণ আরও বাড়াতে চান, তবে আপনাকে আরও বেশি প্রিমিয়াম জমা করতে হবে।

LIC সরল পেনশন যোজনার জন্য যোগ্যতার মানদণ্ড

  • আবেদনকারীকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  • গ্রাহকের সর্বোচ্চ বয়স ৮০ বছর হতে হবে।
  • গ্রাহকের ন্যূনতম বয়স ৪০ বছর হতে হবে।
Exit mobile version