Home খবর দেশ জুবিন গর্গের রহস্যমৃত্যুতে নতুন মোড়! পুলিশের জালে গায়কেরই ভাই

জুবিন গর্গের রহস্যমৃত্যুতে নতুন মোড়! পুলিশের জালে গায়কেরই ভাই

Assam Police Officer Arrested Zubeen Garg Cousin Sandipan Garg
Assam Police Officer Arrested Zubeen Garg Cousin Sandipan Garg

Assam Police Officer Arrested Zubeen Garg Cousin Sandipan Garg: জনপ্রিয় অসমীয়া গায়ক জুবিন গর্গের রহস্যমৃত্যুর তদন্ত এবার একটি চাঞ্চল্যকর মোড় নিল। Assam’s Criminal Investigation Department (CID)-এর জালে এবার অসম পুলিশেরই এক উচ্চপদস্থ কর্তা- সন্দীপন গর্গ। জুবিন গর্গের এই খুড়তুতো ভাই সন্দীপন গর্গকে গায়কের মৃত্যুর ঘটনায় গত রাতে গ্রেপ্তার করা হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, জুবিনের মৃত্যুর সময় সিঙ্গাপুরের ইয়টে তাঁর সঙ্গেই ছিলেন সন্দীপন। সন্দীপন গর্গ আসাম পুলিশ সার্ভিসের (APS)-এর একজন অফিসের এবং বর্তমানে তিনি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ (ইন-চার্জ) পদে কর্মরত।। আসামের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি দ্বারা পরিচালিত ধারাবাহিক তদন্তের পর তাঁকে হেফাজতে নেওয়া হয়। এর আগে জুবিনের আরও কয়েকজন সহযোগীর সঙ্গে তাঁকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল।

আজ সন্দীপন গর্গকে মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট (সিজেএম – CJM) আদালতে পেশ করা হবে। ৫২ বছর বয়সী এই অসমীয়া গায়ক ২০২৫ সালের ১৯শে সেপ্টেম্বর সিঙ্গাপুরের একটি দ্বীপের কাছে সাঁতার কাটার সময় মারা যান। একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিতে সিঙ্গাপুর সফরকালে তিনি একটি ইয়ট ভ্রমণে গিয়েছিলেন।

সন্দীপন গর্গের আগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁরা বর্তমানে পুলিশ হেফাজতে আছেন। এই চারজন হলেন জুবিনের ম্যানেজার সিদ্ধার্থ শর্মা, সংগীতশিল্পী শেখরজ্যোতি গোস্বামী, গায়িকা অমৃতপ্রভা মহন্ত এবং নর্থ ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যালের আয়োজক শ্যামাকানু মহন্ত।

উল্লেখ্য, জুবিন গর্গের ব্যান্ডের অন্যতম সদস্য শেখরজ্যোতি গোস্বামী অভিযোগ করেছিলেন যে, গায়কে তাঁর ম্যানেজার এবং ইভেন্টের আয়োজক বিষ প্রয়োগ করে হত্যা করেছেন। তিনি আরও অভিযোগ করে বলেন যে অভিযুক্তরা ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিশেষভাবে একটি বাইরের লোকেশন নির্বাচন করেছিলেন।

Exit mobile version