Apply Online Now for UCO Bank Recruitment 2026: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (UCO Bank) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। অনলাইন আবেদন শুরু হয়েছে ১৩ই জানুয়ারি থেকে এবং শেষ হবে ২রা ফেব্রুয়ারি, ২০২৬। UCO ব্যাংকের ওয়েবসাইট uco.bank.in-এর মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
শূন্যপদের সংখ্যা ও পদের নাম
১৭৩টি জেনারেলিস্ট ও স্পেশালিস্ট অফিসার (Generalist and Specialist Officers)
UCO ব্যাংক নিয়োগ ২০২৬- শিক্ষাগত যোগ্যতা
- যেকোনো বিষয়ে স্নাতক / B.E. / B. Tech./ M.C.A. / M.Sc.
- কম্পিউটার সায়েন্স / চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট সার্টিফিকেশন / দুই বছরের পূর্ণকালীন MBA বা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, MCA, MSc।
যোগ্যতা সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখে নিন
বেতন/ স্টাইপেন্ড
৪৮,৪৮০ টাকা – ৯৩,৯৬০ টাকা
বয়সসীমা (০১/০১/২০২৬ তারিখ অনুযায়ী)
সর্বনিম্ন বয়স: ২০ বছর (JMGS-I পদের জন্য)
সর্বোচ্চ বয়স: ৩৫ বছর (MMGS-II পদের জন্য)
SC/ST প্রার্থীদের জন্য ছাড়: ৫ বছর
OBC-NCL প্রার্থীদের জন্য ছাড়: ৩ বছর
PwBD প্রার্থীদের জন্য ছাড়: ১০ বছর
প্রাক্তন সৈনিকদের জন্য ছাড়: ৫ বছর
১৯৮৪ সালের দাঙ্গায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য ছাড়: ৫ বছর।
আবেদন ফি
- SC/ST/PwBD প্রার্থী: ১৭৫/- টাকা (GST সহ)
- বাকিদের জন্য: ৮০০/- টাকা (GST সহ)
আবেদন কীভাবে করবেন? Apply Online Now for UCO Bank Recruitment 2026
আগ্রহী প্রার্থীরা ১৩/০১/২০২৬ থেকে ০২/০২/২০২৬ পর্যন্ত ব্যাংকের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন। অন্য কোনও মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না। সেইসাথে, প্রার্থীদের অবশ্যই একটি বৈধ ব্যক্তিগত ই-মেইল আইডি ও যোগাযোগের জন্য ফোন নম্বর থাকতে হবে।
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন (https://onlineappl.ucoonline.bank.in/SPE_RCER/)
