Home ব্যবসা ৫১৩ পদে UPPSCতে নিয়োগ, আবেদন শুরু

৫১৩ পদে UPPSCতে নিয়োগ, আবেদন শুরু

Apply online now for the UPPSC recruitment 2025​
Apply online now for the UPPSC recruitment 2025​

Apply online now for the UPPSC recruitment 2025​: এক বিরাট চাকরির সুযোগ। রাজ্যের সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলিতে লেকচারার পদে নিয়োগ করছে UPPSC। মোট ৫১৩ পদ পূরণ করা হবে। অনলাইন আবেদন প্রক্রিয়া ২ ডিসেম্বর মঙ্গলবার থেকে শুরু হয়েছে। প্রার্থীরা আগ্রহী হলে কমিশনের ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। তবে, তার আগে বিস্তারিত বিষয় জেনে নেওয়া জরুরি। 

শূন্যপদের বিবরণ 

মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৪০
ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ৫২
সিভিল ইঞ্জিনিয়ারিং৬২
ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং৭৭
কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৪
কম্পিউটার৪৩
পেইন্ট টেকনোলজি ০৩
প্লাস্টিক মোল্ড টেকনোলজি ০১
টেক্সটাইল টেকনোলজি ০৪
ফুটওয়্যার ০৩
টেক্সটাইল কেমিস্ট্রি ০১
লেদার টেকনোলজি ০১
ইন্ট্রুমেন্টেশন ও কন্ট্রোল ০১
কর্মশালা তত্ত্বাবধায়ক১০
আর্কিটেকচার ০৬
পদার্থবিদ্যা২৪
রসায়ন২১
ইংরেজি১৮
গণিত৩২
মোট৫১৩

শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড 

  • প্রাসঙ্গিক বিষয়ে BE/B.Tech./BS ডিগ্রি নিতে হবে।
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে প্রথম শ্রেণীর স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে।
  • এছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি জরুরি। 

এ যোগ্যতার বিষয়ে আরও বিস্তারিত জানতে অফিশিয়াল বিজ্ঞপ্তি পড়ুন। 

প্রয়োজনীয় বয়সসীমা কত?

এই নিয়োগের জন্য বয়সসীমা ২১ থেকে ৪০ বছর। প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ম অনুসারে অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া হবে। রাজ্যের সংরক্ষিত বিভাগের প্রার্থীরাও সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড়ের সুবিধা পাবেন।

অনলাইন আবেদন ফি

  • অসংরক্ষিত/EWS/OBC: ₹২২৫/-
  • SC/ST/প্রাক্তন সৈনিক: ₹১০৫/-
  • প্রতিবন্ধী ব্যক্তি (PwD): ₹২৫/-

আবেদন করবেন কীভাবে? Apply online now for the UPPSC recruitment 2025​

  1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করুন: https://uppsc.up.nic.in
  2. বিজ্ঞপ্তি পড়ে ‘Apply Now’তে ক্লিক করুন। 
  3. OTR নম্বর এবং OTP/পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে প্রয়োজনীয় বিবরণ দিন।
  4. SBI MOPS এর মাধ্যমে আবেদন ফি পেমেন্ট করে আবেদনপত্র জমা দিন। 
  5. এরপর ওই আবেদনপত্রের প্রিন্টআউট নিতে ভুলবেন না। 

নির্বাচন প্রক্রিয়া 

  • লিখিত পরীক্ষা নেওয়ার হবে। 
  • লিখিত পরীক্ষায় পাস করলে ইন্টারভিউ নেওয়া হবে। 
  • ইন্টারভিউ ভালো হলে ডকুমেন্ট যাচাইকরণ করা হবে। 
  • এইভাবে সব ঠিক থাকলে, তারপর মেডিকেল পরীক্ষা নিয়ে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হবে। 

এই নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে অফিশিয়াল নোটিফিকেশন পড়ুন। 

গুরুত্বপূর্ণ তারিখ 

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ০২/১২/২০২৫
অনলাইন আবেদন শুরুর তারিখ০২/১২/২০২৫
অনলাইন আবেদনের শেষ তারিখ এবং ফি প্রদানের শেষ তারিখ০২/০১/২০২৬
সংশোধন/পরিবর্তনের শেষ তারিখ০৯/০১/২০২৬

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড 

Exit mobile version