Apply Online now for the JIPMER Recruitment 2026: ১১০টি সিনিয়র রেসিডেন্ট পদে নিয়োগ করছে জওহরলাল ইনস্টিটিউট অফ পোস্টগ্রাজুয়েট মেডিকেল এডুকেশন অ্যান্ড রিসার্চ (JIPMER)। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ০৩-০২-২০২৬। আপনি এই চাকরিতে আগ্রহী হলে বিস্তারিত আমাদের প্রতিবেদন পড়ুন।
শূন্যপদের বিবরণ
| বিভাগের নাম | শূন্যপদের সংখ্যা |
|---|---|
| অ্যানেস্থেসিওলজি এবং ক্রিটিক্যাল কেয়ার | ১৮ |
| অ্যানাটমি | ২ |
| জৈব রসায়ন | ৪ |
| সিটিভিএস | ৩ |
| ক্লিনিক্যাল ইমিউনোলজি | ১ |
| নবজাতকবিদ্যা\Neonatology | ১ |
| দন্তবিদ্যা\Dentistry | ১ |
| জরুরি চিকিৎসা | ৩ |
| বার্ধক্য চিকিৎসা\Geriatric Medicine | ১ |
| অর্থোপেডিক্স | ৫ |
| ফরেনসিক মেডিসিন ও টক্সিকোলজি | ২ |
| জেনারেল সার্জারি | ১৬ |
| মাইক্রোবায়োলজি | ১ |
| সাধারণ চিকিৎসা | ১০ |
| নিউক্লিয়ার মেডিসিন | ৩ |
| প্রসূতি ও স্ত্রীরোগবিদ্যা\Obstetrics & Gynaecology | ৪ |
| চক্ষুবিদ্যা\Ophthalmology | ১ |
| প্যাথলজি | ১ |
| শারীরিক চিকিৎসা ও পুনর্বাসন\Physical Medicine & Rehabilitation | ১ |
| শিশুচিকিৎসা\Paediatrics | ৫ |
| শিশুচিকিৎসা (ক্লিনিক্যাল জেনেটিক্স) | ১ |
| ফার্মাকোলজি | ৩ |
| শারীরবিদ্যা\Physiology | ৩ |
| প্রতিরোধমূলক এবং সামাজিক চিকিৎসা\Preventive and Social Medicine | ২ |
| মনোরোগবিদ্যা\Psychiatry | ৩ |
| পালমোনারি মেডিসিন | ৫ |
| রেডিয়েশন অনকোলজি | ৪ |
| রেডিও-নির্ণয়\Radio-Diagnosis | ৫ |
| ট্রান্সফিউশন মেডিসিন | ১ |
| মোট শূন্যপদের সংখ্যা | ১১০টি |
বেতন
নির্বাচিত প্রার্থীরা ৭ম CPC (লেভেল ১১, সেল ১) অনুযায়ী, ₹৬৭,৭০০ টাকার মূল বেতন এবং প্রযোজ্য NPA এবং অন্যান্য ভাতা (পুদুচেরি/করাইকালে) পাবেন। প্রথম বছরের মোট বেতন প্রতি মাসে প্রায় ₹১৩০,০০০ টাকা হতে পারে।
যোগ্যতার মানদণ্ড
| বয়সসীমা | শিক্ষাগত যোগ্যতা |
| ৮ ফেব্রুয়ারি, ২০২৬ অনুযায়ী, সর্বোচ্চ বয়সসীমা ৪৫ বছরSC/ST ৫ বছর এবং OBC ৩ বছর ছাড় পাবে। | আবেদনকারীদের অবশ্যই স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট থেকে এমডি/এমএস/ডিএনবি ডিগ্রি সম্পন্ন করতে হবে । |
নির্বাচন প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা
- ইন্টারভিউ
- স্থান: JIPMER পুদুচেরি ক্যাম্পাস
মনে রাখবেন, পরীক্ষা এবং সাক্ষাৎকারের দিন প্রার্থীদের সকাল ৮:০০ টার মধ্যে উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউতে প্রার্থীদের প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে চূড়ান্ত নির্বাচন করা হবে।
আবেদন ফি
| সিনিয়র রেসিডেন্ট | সাধারণ (ইউআর), ওবিসি এবং ইডব্লিউএস: ₹৫০০ SC: ₹২৫০ ST: ₹২৫০ প্রতিবন্ধী ব্যক্তি (PwBD): কোনও ফি নেই।পেমেন্ট পদ্ধতি: শুধুমাত্র SBI Collect এর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করা হবে। |
আবেদন করবেন কীভাবে। Apply Online now for the JIPMER Recruitment 2026
- JIPMER ওয়েবসাইট https://jipmer.edu.in/ এ হোম পেজে সিনিয়র রেসিডেন্ট পদে অনলাইনে আবেদন লিংকে ক্লিক করুন।
- আবেদনের জন্য একটি বৈধ জিমেইল আইডি, পাসওয়ার্ড দিয়ে লগইন করুন।
- লগইন করার পর আবেদনপত্রটি খুললে প্রয়োজনীয় ব্যক্তিগত, শিক্ষাগত এবং অভিজ্ঞতা সম্পর্কিত সমস্ত তথ্য পূরণ করুন।
- আবেদন করার আগে SBI Collect (অনলাইন) এর মাধ্যমে ফি পেমেন্টের পর প্রাপ্ত লেনদেন নম্বরটি লিখুন।
- সমস্ত তথ্য এবং নথি আপলোড করার পরে, ফাইনাল সাবমিট, আবেদনপত্রের প্রিন্টআউট নিরাপদে রাখুন।
গুরুত্বপূর্ণ তারিখ
| সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ | ১৪ জানুয়ারি, ২০২৬ |
| অনলাইন আবেদন শুরু হবে | ১৪ জানুয়ারি, ২০২৬ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪.৩০ টা পর্যন্ত |