Apply online now for the IOCL Recruitment 2026: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) NR পাইপলাইনস বিভাগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এই নিয়োগ প্রক্রিয়ায় মোট ৫০১ ট্রেড, টেকনিশিয়ান এবং স্নাতক পদ পূরণ করা হবে। ২৭ ডিসেম্বর থেকে শুরু হবে আবেদন প্রক্রিয়া, ১২ জানুয়ারি পর্যন্ত চলবে।
রাজ্যভেদে শূন্যপদ
| রাজ্য | মোট শূন্যপদ |
|---|---|
| দিল্লি | ১২০ |
| হরিয়ানা | ৩০ |
| পাঞ্জাব | ৪৯ |
| হিমাচল প্রদেশ | ৯ |
| চণ্ডীগড় | ৩০ |
| জম্মু ও কাশ্মীর | ৮ |
| রাজস্থান | ৯০ |
| উত্তরপ্রদেশ | ১৪০ |
| উত্তরাখণ্ড | ২৫ |
যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা
- ট্রেড অ্যাপ্রেন্টিস পদের জন্য প্রার্থীদের ম্যাট্রিকুলেশন পাশ এবং সংশ্লিষ্ট ট্রেডে ২ বছরের ITI সার্টিফিকেট থাকতে হবে।
- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস পদের জন্য ৩ বছরের ডিপ্লোমা প্রয়োজন।
- জর্যাজুয়েট অ্যাপ্রেন্টিস জন্য যে কোনও বিষয়ে নিয়মিত স্নাতক ডিগ্রি প্রয়োজন ।
জেনারেল শ্রেণীর প্রার্থীদের জন্য ন্যূনতম ৫০% নম্বর প্রয়োজন, যেখানে SC/ST/PwBD শ্রেণীর জন্য ৪৫% নম্বর বৈধ। এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে ডিসট্যান্স এডুকেশন, খণ্ডকালীন বা চিঠিপত্রের মাধ্যমে প্রাপ্ত যোগ্যতা বৈধ হবে না। প্রার্থীদের NAPS বা NATS পোর্টালে রেজিস্টার্ড হতে হবে।
বয়সসীমা
| বিভাগ | সর্বোচ্চ বয়স |
|---|---|
| জেনারেল /EWS | ২৪ বছর |
| ওবিসি (এনসিএল) | ২৭ বছর |
| এসসি/এসটি | ২৯ বছর |
| পিডব্লিউবিডি (সাধারণ) | ৩৪ বছর |
| পিডব্লিউবিডি (এসসি/এসটি) | ৩৯ বছর |
বেতন
- ট্রেড অ্যাপ্রেন্টিস: বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (BOAT) থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে প্রতি মাসে ৪,৫০০ টাকা, আইওসিএল থেকে অবশিষ্ট পরিমাণ + আরও খরচের জন্য দেওয়া হবে ২,৫০০ টাকা।
- টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস: বোর্ড অফ অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং (BOAT) থেকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT) এর মাধ্যমে প্রতি মাসে ৪,০০০ টাকা, আইওসিএল থেকে অবশিষ্ট টাকা + আরও খরচের জন্য দেওয়া হবে ২,৫০০ টাকা।
- ট্রেড অ্যাপ্রেন্টিস: অ্যাপ্রেন্টিস রুলস ১৯৯২/২০১৯ এর অধীনে নির্ধারিত স্টাইপেন্ড + আরও খরচের জন্য দেওয়া হবে ২,৫০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
আইওসিএল শিক্ষানবিশ নিয়োগের জন্য একটি মেধা তালিকার ভিত্তিতে নির্বাচন করা হবে। পরীক্ষায় প্রাপ্ত নম্বরের শতাংশের ভিত্তিতে প্রতিটি ট্রেড/বিষয়ের জন্য এই মেধা তালিকা আলাদাভাবে প্রস্তুত করা হবে। মেধা তালিকা সমান হলে, বেশি বয়সের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। একই জন্ম তারিখের ক্ষেত্রে, মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে। এরপর মেধা তালিকায় নির্বাচিত প্রার্থীদের নথি যাচাইয়ের জন্য ডাকা হবে এবং নিয়োগের আগে তাদের একটি মেডিকেল ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। এই দু’ টি ধাপ সফলভাবে সম্পন্নকারী প্রার্থীদের ট্রেনিংয়ের জন্য নিয়োগের চূড়ান্ত প্রস্তাব জারি করা হবে।
আবেদন পদ্ধতি। Apply online now for the IOCL Recruitment 2026
প্রথমে এই কাজগপত্র রাখুন কাছে:
- দশম শ্রেণীর মার্কশিট
- আইটিআই / ডিপ্লোমা / গ্রাজুয়েশন সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে)
- আধার কার্ড এবং প্যান কার্ড
- ডিবিটি অ্যাকটিভ ব্যাংক পাসবুক
- মেডিকেল ফিটনেস সার্টিফিকেট
এবার শুরু করুন আবেদন:
ট্রেড অ্যাপ্রেন্টিস (আইটিআই) পদের জন্য ভিজিট করুন NAPS পোর্টাল: http://www.apprenticeshipindia.gov.in/
ট্রেড অ্যাপ্রেন্টিস – ডেটা এন্ট্রি অপারেটর দের জন্য ভিজিট করুন NAPS পোর্টাল: http://www.apprenticeshipindia.gov.in/
টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস (ডিপ্লোমা) পদের জন্য ভিজিট করুন NATS পোর্টাল: https://nats.education.gov.in/student_register.php
গ্রাজুয়েশন অ্যাপ্রেন্টিস পদের জন্য ভিজিট করুন NATS পোর্টাল: https://nats.education.gov.in/student_register.php
নাম, যোগ্যতা, শতাংশ, বিভাগ অনুসারে আপনার প্রোফাইল সম্পূর্ণরূপে আপডেট করুন।
আইওসিএল অ্যাপ্রেন্টিসের জন্য অনলাইনে আবেদন করুন। রইল প্রতিষ্ঠানের আইডি:
- ন্যাটস: NDLSDC000005
- NAPS: E05200700003
আবেদন করার পর, মাইক্রোসফ্ট অফিস ফর্ম পূরণ করা বাধ্যতামূলক।
শেষ তারিখের আগে ফর্ম জমা দিন।
