Home ব্যবসা ১০৭ কর্মী নিয়োগ, ৩০ ডিসেম্বরের আগে আবেদনের সুযোগ

১০৭ কর্মী নিয়োগ, ৩০ ডিসেম্বরের আগে আবেদনের সুযোগ

Apply online now for MPPSC Recruitment 2025
Apply online now for MPPSC Recruitment 2025

Apply online now for MPPSC Recruitment 2025: সরকারি চাকরি পাওয়ার সুবর্ণ সুযোগ। ডেপুটি ডিরেক্টর, প্রিন্সিপাল গ্রেড II এবং সহকারী পরিচালক সহ বিভিন্ন পদে নিয়োগ করছে এমপি পাবলিক সার্ভিস কমিশন। আবার প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য নিয়োগ করছে মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডও। আগ্রহী প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট গিয়ে ৩০ ডিসেম্বরের মধ্যে আবেদনপত্র পূরণ করতে পারবেন। এই প্রতিবেদনে আমরা নির্ধারিত বয়সসীমা, যোগ্যতা, বেতন, আবেদন ফি সম্পর্কে বিস্তারিত জানব। 

শূন্যপদের বিবরণ 

  • এমপি পাবলিক সার্ভিস কমিশনে মোট ১৭ শূন্যপদে ডেপুটি ডিরেক্টর, প্রিন্সিপাল গ্রেড II এবং অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর নিয়োগ করা হবে। 
  • মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডে মোট ৯০ শূন্যপদে প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। 

যোগ্যতার মানদন্ড 

বয়সসীমা: 

  • এমপি পাবলিক সার্ভিস কমিশনে প্রার্থীদের বয়স সর্বনিম্ন ২১ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর হতে হবে। মহিলা/ওবিসি/ইডব্লিউএস/এসসি-এসটি প্রার্থীদের বয়সসীমা ৪৫ বছর পর্যন্ত।
  • মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডে আবেদনকারী প্রার্থীদের বয়স সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৪০ বছর হতে হবে।

এমপি পাবলিক সার্ভিস কমিশনে শিক্ষাগত যোগ্যতা:

  1. ডেপুটি ডিরেক্টর প্রার্থীদের স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অথবা ডিপ্লোমা সহ সংশ্লিষ্ট বিষয়ে ২ থেকে ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 
  2. প্রিন্সিপাল গ্রেড II পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। টেকনিক্যাল প্রতিষ্ঠানে ন্যূনতম ৫ বছরের শিক্ষকতা অথবা administrationএ অভিজ্ঞতা থাকতে হবে।
  3. অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। administrationএ  কাজে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডে শিক্ষাগত যোগ্যতা:

  1. যে কোনও স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  2. স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মেশিনিস্ট/ফিটার/ওয়েল্ডার/এইচপি ওয়েল্ডার/পাম্প মেকানিক/যানবাহন মেকানিক/মোটর মেকানিক/ডিজেল মেকানিক-এ আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে।
  3. প্ল্যান্ট অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল পদের জন্য, ইলেকট্রিশিয়ান/ওয়্যারম্যান/ইলেকট্রনিক্স/ইন্সট্রুমেন্টেশন-এ আইটিআই ট্রেড সার্টিফিকেট থাকতে হবে। হাই স্কুল ডিপ্লোমা থাকতে হবে।
  4. শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

আবেদন ফি 

এমপি পাবলিক সার্ভিস কমিশনে আবেদনকারী সাধারণ শ্রেণীর প্রার্থীদের জন্য ৫০০ এবং EWS/OBC (MP)/ST/SC/PH/মহিলা প্রার্থীদের জন্য ২৫০ টাকা দিতে হবে। পোর্টাল ফি হিসেবে ৬০ টাকা নেওয়া হবে।

মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডে আবেদনকারী অসংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের ১,২০০ টাকা আবেদন ফি দিতে হবে। তফসিলি জাতি (SC)/তফসিলি উপজাতি (ST)/অন্যান্য অনগ্রসর শ্রেণী (OBC)/প্রতিবন্ধী ব্যক্তি (PwD)/অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর (EWS) প্রার্থীদের ৬০০ টাকা দিতে হবে।  

নির্বাচন প্রক্রিয়া ও বেতন 

  1. দুই কোম্পানিতেই লিখিত পরীক্ষা দিয়ে চাকরি পেতে হবে। 
  2. এমপি পাবলিক সার্ভিস কমিশনে প্রতি মাসে বেতন ৫৬১০০ টাকা থেকে ২০৬৯০০ টাকা পর্যন্ত হবে।
  3. মধ্যপ্রদেশ পাওয়ার জেনারেটিং কোম্পানি লিমিটেডে বেতন ২৫,৩০০ টাকা থেকে ৮০,৫০০ টাকা পর্যন্ত হবে।

আবেদন করার জন্য প্রয়োজনীয় নথিপত্র 

  • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
  • আধার কার্ড
  • কাস্ট সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
  • আবাসিক সার্টিফিকেট (এমপি ডমিসাইল)
  • ছবি (সাম্প্রতিক পাসপোর্ট সাইজ)
  • স্বাক্ষরের স্ক্যান

আবেদন করবেন কীভাবে(Apply online now for MPPSC Recruitment 2025): দুই কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে পারবেন। বুঝতে অসুবিধা হলে সাইবার ক্যাফে ভিজিট করতে পারেন। 

অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড

Exit mobile version