Apply online now for GSSSB Recruitment 2025: ফায়ারম্যান কাম ড্রাইভার পদে সরাসরি নিয়োগ। ইতিমধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ফায়ার সার্ভিসে ক্যারিয়ার গড়তে চাইলে এটি আপনার জন্য সেরা সুযোগ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ৯ ডিসেম্বর ২০২৫ থেকে ২৩ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনের আগে জেনে নিন বিস্তারিত।
হাইলাইটস
প্রতিষ্ঠানের নাম Gujarat Subordinate Service Selection Board (GSSSB) পদবী ফায়ারম্যান কাম ড্রাইভার, ক্লাস-৩ মোট পোস্ট ১৩৮ আবেদন প্রক্রিয়া অনলাইন আবেদন শুরুর তারিখ ৯ ডিসেম্বর, ২০২৫ (দুপুর ২:০০ টা) আবেদনের শেষ তারিখ ২৩ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১:৫৯) ফি জমা দেওয়ার শেষ তারিখ ২৬ ডিসেম্বর, ২০২৫ (রাত ১১:৫৯) অফিসিয়াল ওয়েবসাইট https://ojas.gujarat.gov.in
শূন্যপদের বিবরণ
বিভাগ পদের সংখ্যা মহিলাদের জন্য সংরক্ষিত ইউআর (সাধারণ) ৫৯ ১৯ EWS (অর্থনৈতিকভাবে দুর্বল অংশ) ১৩ ০৪ তফসিলি জাতি ০৯ ০৩ তফসিলি উপজাতি ২০ ০৬ SEBC (সামাজিক ও শিক্ষাগতভাবে পিছিয়ে পড়া শ্রেণী) ৩৭ ১২ প্রাক্তন সৈনিক ১৩ , মোট ১৩৮ ৪৪
বেতন
ডিএ, এইচআরএ, টিএ এবং অন্যান্য সরকারি ভাতাও পাবেন।
বিবরণ পরিমাণ শুরুর বেতন (প্রথম ৩ বছর) প্রতি মাসে ₹২৬,০০০/- (স্থির) ৫ বছর পর নিয়মিত বেতন ₹১৯,৯০০ – ₹৬৩,২০০/- (স্তর-২, ৭ম বেতন কমিশন)
যোগ্যতার মানদণ্ড
শারীরিক যোগ্যতা:
পুরুষ প্রার্থী:
বিভাগ সর্বনিম্ন উচ্চতা (সেমি) সর্বনিম্ন বুক (সেমি) সর্বনিম্ন ওজন (কেজি) জেনারেল (গুজরাটের উপজাতি ব্যতীত) ১৬৫ ৮১ (স্ফীত অবস্থায় ৮৬) ৫০ এসটি (গুজরাট) ১৬০ ৮১ (স্ফীত অবস্থায় ৮৬) ৫০
মহিলা প্রার্থী:
বিভাগ সর্বনিম্ন উচ্চতা (সেমি) সর্বনিম্ন ওজন (কেজি) জেনারেল (গুজরাটের উপজাতি ব্যতীত) ১৫৮ ৪০ এসটি (গুজরাট) ১৫৬ ৪০
বয়সসীমা:
বিভাগ সর্বনিম্ন বয়স সর্বোচ্চ বয়স বয়সে ছাড় ইউআর (জেনারেল) – পুরুষ ১৮ বছর ৩৩ বছর কোনও ছাড় নেই ইউআর (জেনারেল) – মহিলা ১৮ বছর ৩৩ বছর ৫ বছর সংরক্ষিত বিভাগ – পুরুষ ১৮ বছর ৩৩ বছর ৫ বছর সংরক্ষিত বিভাগ – মহিলা ১৮ বছর ৩৩ বছর ১০ বছর (৫+৫) প্রাক্তন সৈনিক ১৮ বছর চাকরির মেয়াদ + ৩ বছর চাকরির সময়কাল অনুসারে
শিক্ষাগত যোগ্যতা:
স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণী পাশ।
রাজ্য/কেন্দ্রীয় সরকার বা শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট কর্তৃক স্বীকৃত ৬ মাসের ফায়ারম্যান কোর্স সার্টিফিকেট।
ড্রাইভার-কাম-পাম্প অপারেটর কোর্স সার্টিফিকেট (অপশনাল)।
ভারী মোটরযান (HMV) ড্রাইভিং লাইসেন্স।
নির্বাচন প্রক্রিয়া
কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT) / OMR ভিত্তিক MCQ পরীক্ষা
ডকুমেন্ট যাচাইকরণ
শারীরিক পরীক্ষা
মেডিকেল পরীক্ষা
চূড়ান্ত মেধা তালিকা
প্রয়োজনীয় কাগজপত্র
দশম ও দ্বাদশ শ্রেণীর মার্কশিট
ফায়ারম্যান কোর্স সার্টিফিকেট (৬ মাস)
ভারী যানবাহন চালনার লাইসেন্স
কাস্ট সার্টিফিকেট (এসসি/এসটি/এসইবিসিদের জন্য)
EWS সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়)
পাসপোর্ট সাইজের ছবি
স্বাক্ষর
আধার কার্ড
ঠিকানার প্রমাণপত্র
কীভাবে আবেদন করবেন? How to apply online now for GSSSB Recruitment 2025
অফিসিয়াল ওয়েবসাইট (gsssb.gujarat.gov.in) ভিজিট করে ‘Apply’ বিকল্পটি নির্বাচন করুন।
বিজ্ঞাপন নং 370/2024-25 সম্পর্কিত লিঙ্কে ক্লিক করে আপনার ব্যক্তিগত এবং শিক্ষাগত তথ্য সঠিকভাবে পূরণ করুন।
ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন ফি পেমেন্ট করুন।
এবার আবেদন ফর্মটি জমা দিয়ে এর প্রিন্টআউট নিরাপদে রাখুন।
আবেদন ফি
বিভাগ পরীক্ষার ফি ইউআর (জেনারেল) – পুরুষ ₹৫০০/- SC/ST/SEBC/EWS/মহিলা/প্রাক্তন সৈনিক ₹৪০০/-
অফিশিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড