Apply Online Now for DHFW Recruitment 2026: পাঞ্জাবের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ (DHFW- Department of Health and Family Welfare Punjab) মোট ৫২৩টি হাউস সার্জন পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। যে সকল প্রার্থীদের MBBS ডিগ্রি রয়েছে, তারা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনপত্র দাখিল করার প্রক্রিয়া ১০ জানুয়ারি শুরু হয়েছে এবং ২০ জানুয়ারি শেষ হবে। DHFW পাঞ্জাবের ওয়েবসাইট nhm.punjab.gov.in-এর মাধ্যমে প্রার্থীদের অনলাইন আবেদন করতে হবে।
DHFW নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
| নিয়োগকারী সংস্থা | স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ, পাঞ্জাব (DHFW পাঞ্জাব) |
| পদের নাম | হাউস সার্জন |
| পদের সংখ্যা | ৫২৩ |
| বিজ্ঞাপন নং | E4(4)/Pb./2026/180 |
| বেতন | ৭০,০০০ টাকা/- |
| যোগ্যতা | ৩১.১২.২০২৫ তারিখে বা তার আগে ইন্টার্নশিপ সম্পন্ন করে এমবিবিএস। |
| আবেদন শুরুর তারিখ | ১০/০১/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ২০/০১/২০২৬ |
| কাউন্সেলিং তারিখ | ২৩/০১/২০২৬ (সকাল ১০:০০) |
| অফিসিয়াল ওয়েবসাইট | nhm.punjab.gov.in |
যোগ্যতা
শিক্ষাগত যোগ্যতা: এমবিবিএস (MBBS) ডিগ্রি থাকতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা: এমবিবিএস (MBBS) ফাইনাল পরীক্ষায় পাসের মাস ও বছর উল্লেখ করতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: ন্যাশনাল বোর্ড অব এক্সামিনেশন উত্তীর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: আগে হাউজ স্টাফ হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো।
কীভাবে আবেদন করবেন– Apply Online Now for DHFW Recruitment 2026
অনলাইনে আবেদন করতে এখানে ক্লিক করুন (https://nhm.punjab.gov.in/nhm_recruit/house_surgeon/jan26/)
