Thursday, June 4, 2026
Homeব্যবসাবিয়ে না হলেই ভারতীয় সেনাবাহিনীতে ৩৫০ পদে নিয়োগ, বেতন ১ লক্ষের বেশি

বিয়ে না হলেই ভারতীয় সেনাবাহিনীতে ৩৫০ পদে নিয়োগ, বেতন ১ লক্ষের বেশি

Apply online for the Indian Army Recruitment 2026: ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করে দেশের সেবা করবেন! ভারতীয় সেনাবাহিনী শর্ট সার্ভিস কমিশন (SSC) এর অধীনে অবিবাহিত ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট নিয়োগ করছে। আগ্রহী হলে পুরো প্রতিবেদন পড়ুন।

হাইলাইটস 

কোম্পানিভারতীয় সেনাবাহিনী
পদের নামশর্ট সার্ভিস কমিশন (টেকনিক্যাল) – ৬৭তম কোর্স
পোস্ট সংখ্যা৩৫০
বেতনপ্রতি মাসে ₹৫৬,১০০ – ₹১,৭৭,৫০০
যোগ্যতা ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলিতে বিই/বি.টেক
বয়সসীমা২০ থেকে ২৭ বছর
আবেদনের শুরুর তারিখ০৭ জানুয়ারি ২০২৬
আবেদনের শেষ তারিখ০৫ ফেব্রুয়ারি ২০২৬
অফিশিয়াল সাইট এখানে ক্লিক করুন

শূন্যপদের বিবরণ 

বিষয় পদের নামশূন্যপদ
সিভিলসিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইত্যাদি।৭৫
কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স ও ইঞ্জিনিয়ারিং, IT ইত্যাদি।৬০
ইলেক্ট্রিক্যাল ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি।৩৩
ইলেকট্রনিক্সইলেকট্রনিক্স ও কমিউনিকেশন, ইত্যাদি।৬৪
মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি।১০১
আরও বায়ো টেক, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইত্যাদি।১৭
মোট৩৫০

যোগ্যতার মানদণ্ড 

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল ইত্যাদির মতো ইঞ্জিনিয়ারিং স্ট্রিমগুলির যে কোনও একটিতে বিই/বিটেক পাস হতে হবে। শেষ বর্ষের ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। এক্ষেত্রে একটি শর্ত আছে। ওই শিক্ষার্থীদের  ১ অক্টোবর, ২০২৬-এর মধ্যে ডিগ্রি সম্পন্ন করতে হবে।

বয়সসীমা: শুধুমাত্র ২০ থেকে ২৭ বছর বয়সী অবিবাহিত পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। এই পদের জন্য বয়সের কোনও ছাড় দেওয়া হবে না।

ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন পদের বেতন

  • লেফটেন্যান্ট: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা পর্যন্ত বেতন পাবেন 
  • ক্যাপ্টেন: ৬১,৩০০ টাকা থেকে ১,৯৩,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন 
  • মেজর: ৬৯,৪০০ টাকা থেকে ২,০৭,২০০ টাকা পর্যন্ত বেতন পাবেন 
  • লেফটেন্যান্ট কর্নেল: ১,২১,২০০ টাকা থেকে ২,১২,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন 
  • কর্নেল: ১,৩০,৬০০ টাকা থেকে ২,১৫,৯০০ টাকা পর্যন্ত বেতন পাবেন 
  • এছাড়াও, ব্রিগেডিয়ার, মেজর জেনারেল এবং সেনাপ্রধানের মতো উচ্চতর পদে নিয়োগের বেতন ২.৫০ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হবে।

নির্বাচন প্রক্রিয়া 

প্রার্থীদের
অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ গিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে।

ইঞ্জিনিয়ারিং-এর শেষ বর্ষ/সেমিস্টারে প্রাপ্ত নম্বরের মোট শতাংশের ভিত্তিতে আবেদনপত্র বাছাই করা হবে। প্রতিটি ইঞ্জিনিয়ারিং স্ট্রিমের জন্য কাট-অফ নির্ধারণ করা হবে। shortlist হওয়ার পর, প্রার্থীদের তাদের নির্বাচন কেন্দ্র(গুলি) সম্পর্কে ইমেলের মাধ্যমে অবহিত করা হবে।

এসএসবি ইন্টারভিউ নিম্নলিখিত কেন্দ্রগুলিতে পরিচালিত হবে:

  • প্রয়াগরাজ (উত্তরপ্রদেশ)
  • ভোপাল (মধ্যপ্রদেশ)
  • বেঙ্গালুরু (কর্ণাটক)
  • জলন্ধর ক্যান্ট (পাঞ্জাব)

এসএসবি সুপারিশকৃত প্রার্থীদের মেডিকেল পরীক্ষা নেওয়া হবে, তারপর SSB ইন্টারভিউতে প্রাপ্ত স্কোরের উপর ভিত্তি করে স্ট্রিম-ভিত্তিক মেধা তালিকা প্রস্তুত করা হয়।

যেসব প্রার্থী মেধা তালিকায় যোগ্য, চিকিৎসাগতভাবে সুস্থ তাঁদের বাছাই করা হবে। স্ট্রিম অনুসারে আসন খালি থাকলে PCTA-তে প্রি-কমিশন প্রশিক্ষণের জন্য যোগদান পত্র জারি করা হবে।

আবেদন করবেন কীভাবে?

  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট www.joinindianarmy.nic.in-এ গিয়ে হোমপেজে ‘Officer entry application/log in-এ ক্লিক করুন এবং তারপর ‘Registration’ নির্বাচন করুন।
  • প্রয়োজনীয় নির্দেশাবলী মনোযোগ সহকারে পড়ার পর Registration করে ‘Apply Online’এ ক্লিক করুন।
  • এর পরে, ‘Short service comission technical course’-এর সামনে দেওয়া ‘Apply now’ বাটনে ক্লিক করুন।
  • আবেদনপত্রটি সম্পূর্ণরূপে পূরণ করে জমা দিন।

অফিশিয়াল বিজ্ঞপ্তি

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular