Apply Online for the CSBC Recruitment 2026: সেন্ট্রাল সিলেকশন বোর্ড অফ কনস্টেবলস (CSBC) ৮৩টি কনস্টেবল পদের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা সিএসবিসি-র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ০৫/০৩/২০২৬।
CSBC কনস্টেবল (জেনারেল ক্লোজড ক্যাডার) নিয়োগ– CSBC Recruitment 2026
| নিয়োগকারী সংস্থা | সেন্ট্রাল সিলেকশন বোর্ড (কনস্টেবল নিয়োগ), বিহার (CSBC) |
| পদের নাম | কনস্টেবল (জেনারেল ক্লোজড ক্যাডার) |
| পোস্ট সংখ্যা | ৮৩ |
| বিজ্ঞাপন নং | ০১/২০২৬ |
| বেতন | ২১৭০০ থেকে ৬৯১০০ টাকা |
| যোগ্যতা | ইন্টারমিডিয়েট (১০+২) বা সমমানের |
| বয়সসীমা | ১৮ থেকে ২৫ বছর |
| আবেদন শুরুর তারিখ | ০৬/০২/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৫/০৩/২০২৬ |
| সরকারী ওয়েবসাইট | https://csbc.bihar.gov.in |
গুরুত্বপূর্ণ তারিখ
| অনলাইন আবেদন শুরুর তারিখ | ০৬/০২/২০২৬ |
| অনলাইন আবেদনের শেষ তারিখ | ০৫/০৩/২০২৬ |
| বয়স গণনার তারিখ | ০১/০৮/২০২৬ |
| শিক্ষাগত যোগ্যতার কাট-অফ তারিখ | ০৫/০৩/২০২৬ |
| কাস্ট এবং রেসিডেন্স সার্টিফিকেটের কাট-অফ তারিখ | ০৫/০৩/২০২৬ |
| নন-ক্রিমি লেয়ার সার্টিফিকেট কাট-অফ তারিখ | ০৫/০৩/২০২৬ |
| EWS আয় এবং অ্যাসেট সার্টিফিকেট কাট-অফ তারিখ | ০৫/০৩/২০২৬ |
| FFW সার্টিফিকেটের কাট-অফ তারিখ | ০৫/০৩/২০২৬ |
নির্বাচন প্রক্রিয়া
- লিখিত পরীক্ষা
- শারীরিক মান পরীক্ষা (PST)
- ডকুমেন্ট যাচাইকরণ
নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে দেখার অনুরোধ করা হচ্ছে-
আবেদনের নিয়ম– Apply Online for the CSBC Recruitment 2026
- উপরের এই বাছাই পরীক্ষার জন্য যোগ্যতাসম্পন্ন ভারতীয় নাগরিকদের থেকে অনলাইন দরখাস্ত চাওয়া হচ্ছে।
- অনলাইন দরখাস্ত পূরণ করার বিস্তারিত নিয়মাবলী বোর্ডের ওয়েবসাইট https://csbc.bihar.gov.in-এ পাওয়া যাবে।
- দরখাস্তের প্রতিটি তথ্য খুব মনোযোগ দিয়ে পূরণ করতে হবে।
- পরীক্ষার ফি অনলাইনে জমা দিতে হবে।
- আবেদনপত্র জমা দেওয়ার আগে, আবেদনকারীদের এটা অবশ্যই দেখতে হবে যে, তাঁদের শিক্ষাগত যোগ্যতা এবং সংরক্ষণের জন্য প্রয়োজনীয় সমস্ত নথি যেন নির্দেশিত আকারে প্রস্তুত থাকে।
সাধারণ কিছু তথ্য দেখে নিন
- সংরক্ষণ সুবিধা শুধুমাত্র রাজ্য সরকারের প্রচলিত সংরক্ষণ বিধি এবং রাজ্য সরকারের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সার্টিফিকেটের ভিত্তিতে দেওয়া হবে।
- আবেদনপত্রে সংরক্ষণের দাবি করতে ব্যর্থ হলে সংরক্ষণ সুবিধা দেওয়া হবে না।
- জাতিভিত্তিক সংরক্ষণ শুধুমাত্র বিহারের স্থায়ী বাসিন্দাদের জন্য প্রযোজ্য হবে। আবেদনেরপত্রে দেওয়া স্থায়ী ঠিকানাকে সংরক্ষণের জন্য স্থায়ী নিবাস হিসাবে বিবেচনা করা হবে।
- রাজ্যের বাইরের সংরক্ষণ বিভাগের প্রার্থীদেরকে অসংরক্ষিত (সাধারণ) প্রার্থী হিসাবে বিবেচনা করা হবে।