Apply Online for the Bank of Baroda Recruitment 2026: ব্যাংক অফ বরোদা ২৩টি অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, ডেপুটি ম্যানেজার পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বি.টেক/বি.ই, এম.ই/এম.টেক, এমসিএ ডিগ্রিহোল্ডাররা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হবে এবং ১৯ ফেব্রুয়ারি শেষ হবে। প্রার্থীকে ব্যাংক অফ বরোদার ওয়েবসাইট https://bankofbaroda.bank.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
BOB বিভিন্ন IT পদে নিয়োগ সংক্রান্ত তথ্য দেখে নিন
| নিয়োগকারী সংস্থা | ব্যাংক অফ বরোদা (BOB) |
| পদের নাম | বিভিন্ন IT পদ |
| পোস্ট সংখ্যা | ২৩ |
| বিজ্ঞাপন নং | BOB/HRM/REC/ADVT/2026/03 |
| বেতন | বেতন প্রার্থীর যোগ্যতা, অভিজ্ঞতা, সামগ্রিক দক্ষতা, শেষ বেতন এবং বাজারের মান অনুযায়ী দেওয়া হবে। |
| যোগ্যতা | কম্পিউটার সাইন্স/ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স ও কমিউনিকেশন বিষয়ে বি.ই/বি.টেক/এম.টেক/এম.ই./এমসিএ থাকতে হবে। |
| বয়সসীমা | ২৫ থেকে ৪০ বছর |
| শুরুর তারিখ | ৩০/০১/২০২৬ |
| শেষ তারিখ | ১৯/০২/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.bankofbaroda.in |
যোগ্যতার মাপকাঠি– Apply Online for the Bank of Baroda Recruitment 2026
শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সাইন্স/ ইনফরমেশন টেকনোলজি/ ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশনে ফুল টাইম বি.ই/ বি.টেক/ এম.টেক/ এম.ই/ এমসিএ থাকতে হবে।
প্রয়োজনীয় যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা ভারত সরকার/ সরকারি সংস্থা/ AICTE দ্বারা স্বীকৃত কলেজ/ প্রতিষ্ঠান/ বিশ্ববিদ্যালয় থেকে থাকতে হবে।
অতিরিক্ত যোগ্যতা:
- সিনিয়র ক্লাউড ইঞ্জিনিয়ার পদের জন্য: ক্লাউড ইঞ্জিনিয়ারিং-এর সার্টিফিকেট
- সিনিয়র এআই ইঞ্জিনিয়ার পদের জন্য: এআই, জেন এআই, এনএলপি, এমএল-এর উপর সার্টিফিকেট থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ বছরের টেকনিক্যাল এবং আইটি অভিজ্ঞতা থাকতে হবে, যার মধ্যে এভিপি পদের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে, ডেপুটি ম্যানেজার পদের জন্য কমপক্ষে ৩ বছরের আইটি অভিজ্ঞতা থাকতে হবে যার মধ্যে UI/UX ডিজাইনিং-এর ক্ষেত্রে কমপক্ষে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন