Apply Online for RRB Group D Recruitment 2026: রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) গ্রুপ ডি এর অধীনে ২২০০০টি শূন্যপদ রয়েছে। এই পদের জন্য ITI এবং মাধ্যমিক উত্তীর্ণ প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন শুরু হবে ২০/০১/২০২৬ তারিখে এবং শেষ হবে ২০/০২/২০২৬ তারিখে। RRB-এর ওয়েবসাইট rrbchennai.gov.in এর মাধ্যমে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
RRB গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত তথ্য এক নজরে- Apply Online for RRB Group D Recruitment 2026
| নিয়োগকারী সংস্থা | রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) |
| পদের নাম | গ্রুপ ডি (Group D) |
| পোস্ট সংখ্যা | ২২০০০ (আনুমানিক) |
| বিজ্ঞাপন নং | CEN ০৯/২০২৫ |
| বেতন | ১৮,০০০ টাকা |
| যোগ্যতা | ITI, ১০ম |
| বয়সসীমা | ১৮ থেকে ৩৩ বছর |
| অনলাইনে আবেদনের শুরুর তারিখ | ২০/০১/২০২৬ |
| অনলাইনে আবেদনের শেষ তারিখ | ২০/০২/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | rrbchennai.gov.in, indianrailways.gov.in |
RRB গ্রুপ ডি নিয়োগ ২০২৬- পদের বিবরণ
| পদ | অনুমোদিত শূন্যপদ (আনুমানিক) |
|---|---|
| অ্যাসিস্ট্যান্ট (ট্র্যাক মেশিন) | ৬০০ |
| অ্যাসিস্ট্যান্ট (ব্রিজ) | ৬০০ |
| ট্র্যাক মেইনটেইনার (গ্রুপ IV) | ১১০০০ |
| অ্যাসিস্ট্যান্ট (পি-ওয়ে) | ৩০০ |
| অ্যাসিস্ট্যান্ট (টিআরডি) | ৮০০ |
| অ্যাসিস্ট্যান্ট লোকো শেড (ইলেকট্রিকাল) | ২০০ |
| অ্যাসিস্ট্যান্ট অপারেশনস (ইলেকট্রিকাল) | ৫০০ |
| অ্যাসিস্ট্যান্ট (টিএল এবং এসি) | ৫০ |
| অ্যাসিস্ট্যান্ট (TL & AC) | ১০০০ |
| পয়েন্টসম্যান বি | ৫০০০ |
| অ্যাসিস্ট্যান্ট (S & T) | ১৫০০ |
| মোট | ২২০০০ |
