Apply Now for the IBM internship Bangalore: কোনও প্রশিক্ষণ বা রেজিস্ট্রেশন ফি না দিয়েই ৬ লক্ষ টাকার চাকরি পাওয়ার সুযোগ কলেজ পাস প্রার্থীদের জন্য। বেঙ্গালুরুতে একটি ব্যাক-এন্ড ডেভেলপার ইন্টার্নশিপ দিচ্ছে IBM! আইবিএমের মতো বিশ্বব্যাপী টেক জায়ান্টের সঙ্গে এন্টারপ্রাইজ-স্তরের ব্যাক-এন্ড এক্সপোজারের আশায় থাকা বি.টেক/বিই শিক্ষার্থীদের জন্য এই সেরা সুযোগ। চলুন বিস্তারিত জেনে নিই।
এই ইন্টার্নশিপে কী কী সুবিধা পাবেন?
- পারফরম্যান্সের উপর ভিত্তি করে ₹৩-৬ LPA পাবেন।
- অভিজ্ঞ আইবিএম ইঞ্জিনিয়ার এবং প্রজেক্ট লিডারদের কাজ থেকে শেখার সুযোগ পাবেন।
- এন্টারপ্রাইজ স্কেলে মোতায়েন করা লাইভ প্রজেক্টে কাজ করে কেরিয়ারে লাফ দিন, CV ডেভেলপ করুন।
- সেরা পারফর্মিং ইন্টার্নরা প্রায়শই IBM-এ তাদের ইন্টার্নশিপকে ফুলটাইম চাকরি পেয়ে যান।
কারা আবেদন করতে পারেন?
- ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম জানতে হবে।
- ভালো কোড লেখা এবং REST API ডেভেলপমেন্টের সঙ্গে পরিচিত হতে হবে।
- ব্যাকএন্ড আর্কিটেকচার বা ডাটাবেস ম্যানেজমেন্টে অভিজ্ঞতা জরুরি।
- অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং ডিজাইন প্যাটার্ন সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে।
- ক্লাউড এবং ওয়াটসন এআই সম্পর্কে আপডেট থাকতে হবে।
- যেকোনো প্রোগ্রামিং ভাষার জ্ঞান: সি, সি++, জাভা, অ্যাসেম্বলি জানতে হবে।
- পাইথন, জাভাস্ক্রিপ্ট, পার্ল, ব্যাশ, ইত্যাদি স্ক্রিপ্টিং জ্ঞান জরুরি।
- ওয়েব এবং মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট সম্পর্কে জ্ঞান থাকতে হবে।
- Git/GitHub, IntelliJ, ইত্যাদি টুলস জানতে হবে।
- অবশ্যই বি.টেক/বিই নিয়ে কলেজ পাশ হতে হবে।
কীভাবে আবেদন করবেন? Apply Now for the IBM internship Bangalore
- অফিসিয়াল ক্যারিয়ার্স পোর্টালটি ভিজিট করুন। https://www.ibm.com/careers/in-en/
- Job Searchএ “ব্যাক-এন্ড ডেভেলপার ইন্টার্ন” বিভাগে বেঙ্গালুরু লোকেশন নির্বাচন করুন।
- অ্যাপ্লিকেশন লিংকে ক্লিক করে লগ ইন করুন বা ক্যারিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন।
- আপনার CV, একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং পোর্টফোলিও সহ অনলাইন আবেদনপত্র পূরণ করে জমা দিন এবং IBM নিয়োগ দলের কাছ থেকে পরবর্তী যোগাযোগের জন্য অপেক্ষা করুন।
নির্বাচন প্রক্রিয়া
ডেটা স্ট্রাকচার এবং অ্যালগরিদম কভার করে অনলাইন কোডিং টেস্ট নেওয়া হবে। ব্যাকএন্ড প্রযুক্তি এবং প্রকল্পের অভিজ্ঞতার উপর দৃষ্টি নিবদ্ধ করে ইন্টারভিউ নেওয়া হবে। এরপর HR Discussion শেষে প্রার্থী নিয়োগ করা হবে।
