Apply Now for the AIIMS Raipur Recruitment 2026: অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, রায়পুর (AIIMS রায়পুর) জুনিয়র রেসিডেন্ট পদে লোক নিয়োগ করবে। এমবিবিএস উত্তীর্ণ প্রার্থীরা ওয়াক-ইন ইন্টারভিউতে অংশ নিতে পারবেন। ওয়াক-ইন অনুষ্ঠিত হবে ১৯/০১/২০২৬ তারিখে। আরও বিস্তারিত তথ্যের জন্য, অনুগ্রহ করে AIIMS রায়পুরের অফিসিয়াল ওয়েবসাইট aiimsraipur.edu.in দেখুন।
AIIMS রায়পুর জুনিয়র রেসিডেন্ট নিয়োগ ২০২৬– গুরুত্বপূর্ণ তথ্য
| প্রতিষ্ঠানের নাম | অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস রায়পুর (AIIMS রায়পুর) |
| পদের নাম | জুনিয়র রেসিডেন্ট (নন-একাডেমিক) |
| মোট শূন্যপদ | ৪০টি পোস্ট |
| বেতন/বেতন স্কেল | ৫৬১০০/- টাকা |
| শিক্ষাগত যোগ্যতা | প্রার্থীদের এমবিবিএস (MBBS) পাশ হতে হবে। |
| বয়সসীমা | ৩০ বছর |
| সাক্ষাৎকারের তারিখ | ১৯/০১/২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.aiimsraipur.edu.in |
গুরুর্ত্বপূর্ণ তারিখ দেখে নিন
| ইভেন্ট | তারিখ |
|---|---|
| বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ | ১৪/০১/২০২৬ |
| ওয়াক-ইন সাক্ষাৎকারের তারিখ | ১৯/০১/২০২৬ |
| ফি জমা দেওয়ার শেষ তারিখ | ১৯/০১/২০২৬ |
আবেদন ফি
- সাধারণ/ওবিসি প্রার্থী: ১,০০০/- টাকা
- SC/ST/PwD/মহিলা: শূন্য
- পেমেন্ট মোড: NEFT
নির্দেশাবলী
১. যদি কোনও আবেদনপত্রে প্রয়োজনীয় সব তথ্য দেওয়া না থাকে, তবে তা সরাসরি বাতিল বলে গণ্য হবে।
২. যদি এটি প্রমাণ হয় যে আবেদনকারী কোনও তথ্য লুকিয়েছেন অথবা ভুল তথ্য দিয়েছেন, সেক্ষেত্রে কোনও কারণ দর্শানো ছাড়াই তার জুনিয়র রেসিডেন্সি সাথে সাথে বাতিল করা হবে।
৩. প্রত্যেক জুনিয়র রেসিডেন্ট প্রতি পুরো মাসের জন্য ২.৫ দিনের ছুটি পাওয়ার অধিকার রাখবেন।
কীভাবে আবেদন করবেন? Apply Now for the AIIMS Raipur Recruitment 2026
যোগ্য প্রার্থীরা নিচে দেওয়া নিয়ম অনুযায়ী AIIMS রায়পুর জুনিয়র রেসিডেন্ট (নন একাডেমিক) ২০২৬-এর জন্য আবেদন করতে পারবেন-
- ১৯.০১.২০২৬ তারিখে গেট নম্বর ৫, চতুর্থ তলা, একাডেমিকস সেকশন, নিউ একাডেমিকস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিং, এইমস রায়পুরে সরাসরি ইন্টারভিউয়ের জন্য আসুন।
- রিপোর্টিং করার সময় সকাল ৯টা থেকে ১১টা ৩০ পর্যন্ত। প্রার্থীদেরকে ১১:৩০ এর পরে ঢুকতে দেওয়া হবে না।
- আবেদনপত্র পূরণ করে সাথে নিয়ে আসুন।
- সাথে আপনার আসল সার্টিফিকেট, মার্কশিট ও ডিগ্রি নিয়ে আসুন।
- বয়সের প্রমাণপত্র সাথে আনুন।
- কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী আপনার জাতির প্রমাণপত্র [ST/SC/OBC (যা এক বছরের বেশি পুরোনো নয়)] নিয়ে আসুন।
- সরকারি প্রতিষ্ঠানে যারা কাজ করছেন, তাদেরকে অবশ্যই অনাপত্তি পত্রের (এনওসি) আসল কপি সাথে আনতে হবে।
- দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সাথে আনুন।
- ইন্টারভিউয়ের জন্য প্রাসঙ্গিক অন্যান্য নথিও সাথে নিয়ে আসবেন।
