Apply for the NHM Madhya Pradesh Recruitment 2026: ন্যাশনাল হেলথ মিশন মধ্যপ্রদেশ (NHM মধ্যপ্রদেশ) ৫২টি ডিস্ট্রিক্ট নিউট্রিশন কোঅর্ডিনেটর পদের জন্য ২০২৬ সালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। BDS, BAMS, BUMS, BHMS, পিজি ডিপ্লোমা, MPH ডিগ্রিধারীরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ২২/০১/২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ০৫/০২/২০২৬ তারিখে শেষ হবে। প্রার্থীকে এনএইচএম মধ্যপ্রদেশের ওয়েবসাইট https://nhmmp.gov.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
- বিডিএস/বিএইচএমএস/বিএএমএস/বিইউএমএস সহ পাবলিক হেলথ/হেলথ ম্যানেজমেন্টে মাস্টার্স ডিগ্রী অথবা কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইনস্টিটিউট থেকে পাবলিক হেলথ/হেলথ ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা থাকতে হবে।
- করেসপন্ডেন্স/ডিসটেন্স লার্নিং/ওপেন ইউনিভার্সিটি মোডের মাধ্যমে প্রাপ্ত ডিগ্রী বা ডিপ্লোমা বিবেচনা করা হবে না।
অভিজ্ঞতা
- ন্যূনতম ৩ বছরের কমিউনিটি হেলথ প্রোগ্রাম অথবা কমিউনিটি মবিলাইজেশন অথবা স্বাস্থ্য ও পুষ্টিখাতে সরকারী বিভাগ অথবা সরকার সমর্থিত সংস্থা অথবা স্বাস্থ্য ও পুষ্টিখাতে নিবেদিত বেসরকারী সংস্থায় সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
- কম্পিউটার এপ্লিকেশন এ দক্ষতা থাকতে হবে, সেই সাথে ডাটাবেস ম্যানেজমেন্ট প্রোগ্রাম এবং বহুল ব্যবহৃত সফটওয়্যার প্যাকেজ যেমন MS ওয়ার্ড, এক্সেল এবং পাওয়ারপয়েন্ট-এর উপর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন/স্টাইপেন্ড
মাসিক বেতন: ৩৬,২০০/- টাকা।
বয়সসীমা (১ জানুয়ারি, ২০২৬ তারিখের হিসাবে)
ন্যূনতম বয়স: ২১ বছর
সর্বোচ্চ বয়স: ৪০ বছর
বয়সের ছাড়: তপশিলি উপজাতি, তপশিলি জাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, প্রতিবন্ধী ব্যক্তি এবং মহিলাদের (সংরক্ষিত/অসংরক্ষিত) জন্য ৫ বছর প্রযোজ্য।
আবেদন করার নিয়ম– Apply for the NHM Madhya Pradesh Recruitment 2026
- এমপি অনলাইন ওয়েব পোর্টাল http://www.mponline.gov.in এবং http://iforms.mponline.gov.in এর মাধ্যমে আবেদনপত্র জমা দিতে হবে।
- আবেদনের লিঙ্কটি ২০২৬ সালের ২২ জানুয়ারি থেকে পাওয়া যাবে।
- অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হলো ২০২৬ সালের ৫ই ফেব্রুয়ারি।
- কোনও ভাবেই অফলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে না।
- আবেদনকারীদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে, সমস্ত তথ্য নির্দিষ্ট ফরম্যাটে সঠিকভাবে পূরণ করা হয়েছে।
মনে রাখতে হবে: এই চুক্তিটি ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে এবং এর মেয়াদ পরবর্তী বছরগুলোতে বার্ষিক কর্মপরিকল্পনার অনুমোদন সাপেক্ষে নবায়ন করা যেতে পারে।