Thursday, June 4, 2026
Homeব্যবসাচাকরিসেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৩৫০ পদে নিয়োগ করছে! কারা আবেদন করতে পারবেন

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৩৫০ পদে নিয়োগ করছে! কারা আবেদন করতে পারবেন

Apply for the Central Bank of India Recruitment 2026: সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ৩৫০টি ফরেইন এক্সচেঞ্জ অফিসার, মার্কেটিং অফিসার পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। যেকোনো গ্র্যাজুয়েট, MBA/PGDM ডিগ্রিপ্রাপ্তরা অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন ২০/০১/২০২৬ তারিখ থেকে শুরু হয়ে ০৩/০২/২০২৬ তারিখে শেষ হবে। প্রার্থীকে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার ওয়েবসাইট centralbankofindia.bank.in এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ফরেন এক্সচেঞ্জ অফিসার এবং মার্কেটিং অফিসার নিয়োগ ২০২৬- পদের বিবরণ

পদের নামস্কেলমোট পোস্ট
ফরেইন এক্সচেঞ্জ অফিসারIII৫০
মার্কেটিং অফিসারI৩০০
মোট৩৫০

যোগ্যতার মাপকাঠি

শিক্ষাগত যোগ্যতা

ফরেন এক্সচেঞ্জ অফিসার (স্কেল III) পদের জন্য-

অবশ্যই থাকতে হবে: AICTE/UGC দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। এটা ফুল টাইম কোর্স হতে হবে।

বাধ্যতামূলক সার্টিফিকেট: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স (IIBF) থেকে ফরেন এক্সচেঞ্জ অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে।

অতিরিক্ত যোগ্যতা: CFA/CA অথবা MBA (এই সংক্রান্ত বিষয়ে), CAIIB, ট্রেড ফিন্যান্সে সার্টিফিকেট, CDCS, CITF, NISM সার্টিফিকেট থাকলে ভালো।

মার্কেটিং অফিসার (স্কেল I) পদের জন্য-

অবশ্যই থাকতে হবে: AICTE/UGC দ্বারা স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয়/কলেজ থেকে ফুল টাইম স্নাতক ডিগ্রি।

সঙ্গে থাকতে হবে: দু’বছরের ফুল টাইম MBA/PGDBA/PGDBM/PGPM/PGDM ডিগ্রি, যেখানে মার্কেটিং-এর ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে।

অভিজ্ঞতা

ফরেইন এক্সচেঞ্জ অফিসার-এর জন্য-

  • শিডিউলড কমার্শিয়াল ব্যাংকে (SCB) অফিসার হিসেবে কমপক্ষে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • ট্রেড ফিনান্স/ফরেক্স অপারেশন/IBU-Gift City-তে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বর্তমানে ফরেক্স সংক্রান্ত কাজে যুক্ত থাকতে হবে, বিশেষ করে বিক্রয়/ব্যবসা বাড়ানোর ক্ষেত্রে।
  • NBFC/RRB/সমবায় ব্যাংক/বীমা কোম্পানির প্রার্থীরা এই পদের জন্য যোগ্য নন।

মার্কেটিং অফিসারের জন্য-

  • ডিগ্রি পাওয়ার পর দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • BFSI প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • বর্তমানে মার্কেটিং বিভাগে কাজ করতে হবে।

বিস্তারিত তথ্য জানতে অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন এইখানে

আবেদন কীভাবে করবেনApply for the Central Bank of India Recruitment 2026

সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ২০২৬ সালের নিয়োগের জন্য যোগ্য প্রার্থীরা নিচে দেওয়া ধাপগুলো অনুসরণ করে অনলাইনে আবেদন করতে পারবেন-

ধাপ ১: প্রথমে অফিসিয়াল রেজিস্ট্রেশন ওয়েবসাইট http://ibpsreg.ibps.in/cbidec25/ এ যান।

ধাপ ২: এরপর, আবেদনপত্র পূরণ করার জন্য ‘ক্লিক হিয়ার টু এপলাই অনলাইন’-এ ক্লিক করুন।

ধাপ ৩: আপনার সাধারণ তথ্য দিয়ে একটি অ্যাকাউন্ট তৈরি করুন, যার মাধ্যমে একটি অস্থায়ী রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড তৈরি হবে।

ধাপ ৪: আবেদনপত্রে সব তথ্য সঠিকভাবে পূরণ করুন।

ধাপ ৫: প্রয়োজনীয় নথি আপলোড করুন (ছবি, স্বাক্ষর, বাম বৃদ্ধাঙ্গুলির ছাপ, হাতে লেখা ঘোষণা)

ধাপ ৬: ওয়েবক্যাম বা মোবাইল ফোন দিয়ে সরাসরি ছবি তুলে আপলোড করুন।

ধাপ ৭: অনলাইনে আবেদনের ফি জমা দিন।

ধাপ ৮: সবশেষে, ফর্মটি জমা দিন এবং ভবিষ্যতের জন্য একটি প্রিন্ট নিয়ে রাখুন।

Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular