Apply for IOCL Western Region Recruitment 2026: ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) ৪০৫ জন ট্রেড, টেকনিশিয়ান এবং স্নাতক শিক্ষানবিশ নিয়োগ করছে। অনলাইন আবেদন প্রক্রিয়া ১৫ জানুয়ারি ২০২৬ তারিখে শুরু হয়েছে এবং ৩১ জানুয়ারি ২০২৬ পর্যন্ত খোলা থাকবে।
হাইলাইটস
| নিয়োগকারী সংস্থা | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (মার্কেটিং বিভাগ, পশ্চিম অঞ্চল) |
| পদের নাম | ট্রেড শিক্ষানবিশ , টেকনিশিয়ান শিক্ষানবিশ , স্নাতক শিক্ষানবিশ |
| মোট শূন্যপদ | ৪০৫ |
| আবেদন মোড | অনলাইন |
| অনলাইনে আবেদন শুরুর তারিখ | ১৫ জানুয়ারী ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ৩১ জানুয়ারী ২০২৬ |
| নির্বাচন প্রক্রিয়া | মেধা-ভিত্তিক |
| যোগ্যতা | আইটিআই / ডিপ্লোমা / স্নাতক |
| বয়সসীমা | ১৮-২৪ বছর |
| সরকারী ওয়েবসাইট | iocl.com/apprenticeships |
শূন্যপদ সম্পর্কিত বিবরণ
| রাজ্য | পদ সংখ্যা |
|---|---|
| মহারাষ্ট্র | ১৭৯ |
| গুজরাট | ৬৯ |
| মধ্যপ্রদেশ | ৬৯ |
| গোয়া | ২২ |
| ছত্তিশগড় | ২২ |
| দাদরা ও নগর হাভেলি | ২২ |
| দমন ও দিউ | ২২ |
| মোট | ৪০৫ |
যোগ্যতার মানদণ্ড
শিক্ষাগত যোগ্যতা
- ট্রেড শিক্ষানবিশ: প্রাসঙ্গিক ট্রেডে ম্যাট্রিক + আইটিআই (২ বছর) (এনসিভিটি/এসসিভিটি)
- টেকনিশিয়ান শিক্ষানবিশ: ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা
(ন্যূনতম ৫০% নম্বর, এসসি/এসটি/পিডব্লিউডি-র জন্য ৪৫% নম্বর) - স্নাতক শিক্ষানবিশ: যে কোনও বিষয়ে স্নাতক
(ন্যূনতম ৫০% নম্বর, এসসি/এসটি/পিডব্লিউডি-র জন্য ৪৫%) - ডেটা এন্ট্রি অপারেটর:
ন্যূনতম ৫০% নম্বর সহ দ্বাদশ শ্রেণী (প্রযোজ্য ক্ষেত্রে দক্ষতার সনদপত্র আবশ্যক)
বয়সসীমা: সর্বনিম্ন: ১৮ বছর ও সর্বোচ্চ: ২৪ বছর
বয়স শিথিলকরণ: এসসি/এসটিরা বয়সে ৫ বছর, ওবিসি (এনসিএল) বয়সে ৩ বছর এবং পিডব্লিউবিডি বয়সে ১০ বছর ছাড় পাবেন।
আবেদন করবেন কীভাবে। Apply for IOCL Western Region Recruitment 2026
- NAPS/NATS পোর্টালে রেজিস্ট্রেশন করুন।
- ট্রেড অ্যাপ্রেন্টিস: https://www.apprenticeshipindia.gov.in/
- টেকনিশিয়ান / স্নাতক শিক্ষানবিশ: https://nats.education.gov.in/
- লগইন করুন এবং IOCL (মার্কেটিং বিভাগ)-পশ্চিম অঞ্চলের (NATS: WMHMCC000053, NAPS: E01172700332) পদের জন্য আবেদন করুন।
- ১৫/০১/২০২৬ (সকাল ১০:০০ টা) থেকে ৩১/০১/২০২৬ (বিকাল ৫:০০ টা) পর্যন্ত আবেদন করতে পারবেন।
নির্বাচন প্রক্রিয়া
- আইটিআই / ডিপ্লোমা / স্নাতক স্তরে প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রকাশ করা হবে।
- ডকুমেন্ট যাচাইকরণ, মেডিকেল চেকআপের পর সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের ডাকা হবে।
- কোনও লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ নেওয়া হবে না।
