Apply for IOCL Recruitment for Non Executive: ভারত সরকারের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক চাকরি দিচ্ছে। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞান নিয়ে কলেজ পাসদের জন্য ভারতের প্রধান মহারত্ন জাতীয় তেল কোম্পানিতে যোগদানের দুর্দান্ত সুযোগ। অনলাইন আবেদন প্রক্রিয়া চলবে ২০ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত।
হাইলাইটস
| সংগঠন | ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড (IOCL) |
| বিভাগ | রিফাইনারি বিভাগ |
| পদের নাম | জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV / জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিসিস্ট |
| মোট শূন্যপদ | ৩৯৪ |
| আবেদন মোড | অনলাইন |
| চাকরির ধরণ | কেন্দ্রীয় সরকার / পিএসইউ |
| বেতন স্কেল | ২৫,০০০ টাকা – ১,০৫,০০০ টাকা |
| নির্বাচন প্রক্রিয়া | সিবিটি + এসপিপিটি |
| সরকারী ওয়েবসাইট | iocl.com |
শূন্যপদের বিবরণ
| পদের নাম | মোট |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (উৎপাদন) – সকল রিফাইনারি (পোস্ট কোড ২০১) | ২৩২ |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (P&U) – নির্বাচিত রিফাইনারি (পোস্ট কোড ২০২) | ৩৭ |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (P&U-O&M)- পানিপথ, পারাদ্বীপ (পোস্ট কোড ২০৩) | ২২ |
| JEA-IV / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেট্রিক্যাল) (পোস্ট কোড ২০৪) | ১২ |
| JEA-IV / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল) (পোস্ট কোড ২০৫) | ১৪ |
| JEA-IV / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেন্টেশন) (পোস্ট কোড ২০৬) | ৬ |
| জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট (পোস্ট কোড ২০৭) | ২০ |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার ও সিকিউরিটি) (পোস্ট কোড ২০৮) | ৫১ |
| মোট পদের সংখ্যা | ৩৯৪ |
- গুজরাট- ৭৫টি পদ
- বারাউনি – ৫১টি পদ
- ডিগবয় – ২০টি পদ
- পিআরপিসি পানিপথ – ১৯টি পদ
- বঙ্গাইগাঁও – ১৮টি পদ
- গুয়াহাটি – ১৭টি পদ
- হলদিয়া – ১৬টি পদ
- মথুরা – ১২টি পদ
- পারাদ্বীপ – ০৪টি পদ
যোগ্যতার মানদণ্ড
বয়সসীমা:
| সাধারণ / EWS | ২৬ বছর |
| ওবিসি (এনসিএল) | ২৯ বছর |
| এসসি/এসটি | ৩১ বছর |
| পিডব্লিউবিডি (জেএন/ওবিসি/এসসি/এসটি) | ৪১ বছর পর্যন্ত |
| প্রাক্তন সৈনিক | আইওসিএলের নিয়ম অনুসারে |
শিক্ষাগত যোগ্যতা:
| পোস্ট | প্রয়োজনীয় যোগ্যতা |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (উৎপাদন) – সকল রিফাইনারি (পোস্ট কোড ২০১) | কেমিক্যাল / পেট্রোকেমিক্যালে ডিপ্লোমা অথবা বি.এসসি. থাকতে হবে |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (P&U) – নির্বাচিত রিফাইনারি (পোস্ট কোড ২০২) | ডিপ্লোমা (মেকানিক্যাল/ইলেকট্রিক্যাল) + বয়লার সার্টিফিকেট / NAC থাকতে হবে |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (P&U-O&M)- পানিপথ, পারাদ্বীপ (পোস্ট কোড ২০৩) | ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে |
| JEA-IV / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-IV (ইলেট্রিক্যাল) (পোস্ট কোড ২০৪) | ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক্সে ডিপ্লোমা থাকতে হবে |
| JEA-IV / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-IV (মেকানিক্যাল) (পোস্ট কোড ২০৫) | মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা থাকতে হবে |
| JEA-IV / জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-IV (ইন্সট্রুমেন্টেশন) (পোস্ট কোড ২০৬) | ইন্সট্রুমেন্টেশন / কন্ট্রোল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা থাকতে হবে |
| জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালিস্ট (পোস্ট কোড ২০৭) | পদার্থবিদ্যা, রসায়ন, গণিত সহ বি.এসসি. ডিগ্রি থাকতে হবে |
| জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-IV (ফায়ার ও সিকিউরিটি) (পোস্ট কোড ২০৮) | ১০+২ + সাব-অফিসার কোর্স + ভারী যানবাহন লাইসেন্স থাকতে হবে |
নির্বাচন প্রক্রিয়া
নিয়োগ প্রক্রিয়া হবে দুই ধাপে:
১. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা (CBT)
| বিভাগ | প্রশ্নাবলী | মার্কস |
| টেকনিক্যাল / বিষয় জ্ঞান | ৭৫ | ৭৫ |
| সংখ্যাগত ক্ষমতা\ Numerical Ability | ১৫ | ১৫ |
| সাধারণ সচেতনতা\General Awareness | ১০ | ১০ |
| মোট | ১০০ | ১০০ |
- সময়কাল: ১২০ মিনিট
- ইংরেজি ও হিন্দি ভাষায় পরীক্ষা হবে
- নেতিবাচক মার্কিং নেই
এরপর স্কিল\প্রফিসিয়েন্সি\ফিজিক্যাল টেস্ট (SPPT) নেওয়ার পর প্রার্থী নিয়োগ করা হবে।
কীভাবে আবেদন করবেন? Apply for IOCL Recruitment for Non Executive
প্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে।
- প্রথমে IOCL এর অফিসিয়াল ওয়েবসাইট iocl.com-এ যান।
- হোমপেজে দেওয়া ‘Career’ অথবা ‘Reqruitment’ বিভাগে ক্লিক করুন।
- এরপর ‘Non-excecutive reqruitment’ এর লিংকে যান।
- নতুন প্রার্থীরা “New registration” এ ক্লিক করে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
- লগ ইন করার পর, আবেদনপত্রে আপনার শিক্ষাগত যোগ্যতা এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।
- সমস্ত প্রয়োজনীয় নথি এবং ছবি আপলোড করে অনলাইনে পেমেন্ট করুন।
- ফর্ম জমা দেওয়ার আগে সমস্ত বিবরণ পরীক্ষা করে নিন।
- আরও প্রয়োজনে ফর্মের প্রিন্টআউট আপনার কাছে রাখুন।
আবেদন ফি
| সাধারণ / ওবিসি (এনসিএল) / ইডব্লিউএস | ৩০০ টাকা |
| এসসি / এসটি / পিডব্লিউবিডি / প্রাক্তন সৈনিক | লাগবে না |
