Apply for CDAC Project Engineer Recruitment 2026: সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্সড কম্পিউটিং (CDAC) ২০২৬ সালের জন্য ৬০ জন প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। B.Tech/BE, M.Sc, ME/M.Tech, MCA, অথবা M.Phil/Ph.D ডিগ্রি রয়েছে এমন প্রার্থীরা এই পদগুলোর জন্য অনলাইন এপ্লিকেশন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদের CDAC-এর ওয়েবসাইট cdac.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
কবে থেকে আবেদন শুরু?
অনলাইন এপ্লিকেশন শুরু হবে ২০২৬ সালের ১৭ই জানুয়ারি এবং শেষ হবে ৩১শে জানুয়ারি।
আগ্রহী প্রার্থীদের CDAC-এর ওয়েবসাইট cdac.in-এর মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে।
CDAC প্রজেক্ট ইঞ্জিনিয়ার নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
| পদের নাম | প্রজেক্ট ইঞ্জিনিয়ার |
| পোস্ট সংখ্যা | ৬০ |
| বেতন | ৪.৪৯ লক্ষ টাকা থেকে শুরু করে ৭.১১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। |
| যোগ্যতা | B.Tech/B.E, M.Sc, M.E/M.Tech, MCA, M.Phil/Ph.D |
| বয়সসীমা | ৩০ থেকে ৪৫ বছর |
আবেদন কোথায় করবেন- Apply for CDAC Project Engineer Recruitment 2026
আগ্রহী প্রার্থীরা শুধুমাত্র যেকোনো একটি পদের জন্য আবেদন/অংশগ্রহণ করতে পারবেন। একাধিক আবেদনপত্র জমা দিলে প্রার্থিতা বাতিল হতে পারে।
বিজ্ঞপ্তি/ তথ্যের জন্য প্রার্থীদের নিয়মিত C-DAC-এর ওয়েবসাইট দেখার পরামর্শ দেওয়া হচ্ছে। যদি কোনও সংশোধন/ সময়বৃদ্ধি/ আপডেট ইত্যাদি থাকে, তবে তা শুধুমাত্র ওঅফিসিয়াল ওয়েবসাইট www.cdac.in এ প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদন করার জন্য https://recruitment.cdacb.in– এই লিংকে ক্লিক করুন
অফিসিয়াল বিজ্ঞপ্তিতে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া রয়েছে। বিজ্ঞপ্তি দেখতে ক্লিক করুন এই লিংকে- https://www.cdac.in/index.aspx?id=ca_AdvtNoCDACBRCT2026_15012026
কিছু প্রয়োজনীয় তথ্য
- সি-ড্যাক এই বিজ্ঞাপনে উল্লেখিত যেকোনো পদের সংখ্যা কমাতে বা বাড়াতে পারে, অথবা কোনো কারণ দর্শানো ছাড়াই নিয়োগ দেওয়া বন্ধ করে দিতে পারে। এই ব্যাপারে সি-ড্যাকের সিদ্ধান্তই চূড়ান্ত।
- বিজ্ঞাপন অনুযায়ী, একজন প্রার্থী যে পদের জন্য আবেদন করছেন, সেই পদের জন্য তার যোগ্যতা আছে কিনা, তা যাচাই করার দায়িত্ব প্রার্থীর নিজের। যদি ভবিষ্যতে কোনও নির্বাচন প্রক্রিয়ার সময় বা নিয়োগের পরেও দেখা যায় যে প্রার্থীর প্রয়োজনীয় যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদি নেই অথবা যোগ্যতার অন্য কোনও দিক পূরণ হয়নি (যা নির্বাচনের সময় অজানা ছিল), তাহলে কোনও রকম নোটিশ ছাড়াই তার প্রার্থিতা বা নিয়োগ বাতিল করা হতে পারে।
- আবেদনকারীদের তাদের আবেদনপত্রের প্রিন্ট আউট বা অন্য কোনও কাগজপত্র সি-ড্যাক-এ পাঠানোর প্রয়োজন নেই।
