Home ব্যবসা প্রকাশ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের Final Answer Key, সরাসরি লিংক এখানে

প্রকাশ্যে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের Final Answer Key, সরাসরি লিংক এখানে

Answer key of the West Bengal police constable exam​
Answer key of the West Bengal police constable exam​

Answer key of the West Bengal police constable exam​: মোট ১১,৭৪৯টি পদে নিয়োগের জন্য পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষা নেওয়া হয়েছিল। কিছুদিন আগে অস্থায়ী উত্তরপত্র প্রকাশের পর এবার পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড (WBPRB) পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষার জন্য চূড়ান্ত উত্তরপত্র প্রকাশ করেছে। WB পুলিশ কনস্টেবল লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে উত্তরপত্র ডাউনলোড করে লিখে আসা উত্তর চেক করতে পারবেন।

এই ধাপগুলি অনুসরণ করে Final Answer Key ডাউনলোড করুন। Answer key of the West Bengal police constable exam

প্রার্থীদের সাহায্য করার জন্য, উত্তরপত্র ডাউনলোড করার কিছু সহজ ধাপ এখানে দেওয়া হল।

  1. prb.wb.gov.in অথবা wbpolice.gov.in ভিজিট করুন।
  2. WBP কনস্টেবল ২০২৫ এর নিয়োগ বিভাগে গিয়ে “Final Answer Key” বিজ্ঞপ্তিতে ক্লিক করুন।
  3. পিডিএফ ফাইলটি খুলে ভবিষ্যতের রেফারেন্সের জন্য এটি ডাউনলোড করে নিন। 

এই দিনে পরীক্ষা বসেছিল 

পুলিশ কনস্টেবল পরীক্ষা ৩০ নভেম্বর বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এক ঘন্টার মধ্যে প্রার্থীরা মোট ৮৫ নম্বরের প্রশ্নের উত্তর দেন। প্রতিটি সঠিক উত্তরের জন্য নেগেটিভ মার্কিং ছিল। চলুন দেখে নিই, WBP কনস্টেবল লিখিত পরীক্ষার মার্কিং স্কিম:

  • প্রতিটি সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হবে
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে
  • উত্তর না দেওয়া প্রশ্নের জন্য কোনও নম্বর কাটা হবে না

Final Answer Key প্রকাশের পর পরবর্তী ধাপ কী হবে 

চূড়ান্ত উত্তরপত্র প্রকাশের পর, শীঘ্রই পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের PMT এবং PET এর জন্য ডাকা হবে। এরপর এই দুই টেস্টে সফল হলে চাকরি পাকা।

Direct link to download answer key (https://prb.wb.gov.in/recruitments/12bf94a84e003c37)

Exit mobile version