AI on Chief Electoral Officer West Bengal voter list: AI আজকাল সর্বাগ্রে। বেসিক ওষুধের খোঁজখবর থেকে শুরু করে, জীবনের প্রতিটি কোণে প্রযুক্তির ব্যবহার, সবেতেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জুড়ি মেলা ভার। তাই এবার SIR প্রক্রিয়াকেও নিখুঁত করতে AIর সাহায্যে নিচ্ছে কেন্দ্র।
AI কীভাবে সাহায্য করবে? AI on Chief Electoral Officer West Bengal voter list
মঙ্গলবার পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী কর্মকর্তা (সিইও) বলেছেন যে রাজ্যে SIR চলাকালীন নকল ভোটারদের শনাক্ত করতে AI ব্যবহার করা হবে। ফেস অথেনটিকেশন ফিচার সহ একটি এআই-ভিত্তিক সফ্টওয়্যার ব্যবহার করে এই কাজটি করা হবে।
বাংলায় SIR পর্যালোচনা
পুরো দমে SIR চলছে বাংলায়। বিএলওদের কাজের অগ্রগতিতে খুশি নির্বাচন কমিশন। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছেন তাঁরা। এমনটাই খতিয়ে দেখে জানতে পেয়েছেন কমিশনের সদস্যরা। জানিয়ে রাখি, মাসব্যাপী চলমান SIR পর্যালোচনা করতে চার দিনের সফরে মঙ্গলবার কমিশনের চার সদস্যের একটি কেন্দ্রীয় দল কলকাতায় পৌঁছেছে।
জানা গিয়েছে, কাজের অগ্রগতি পর্যালোচনা করতে মঙ্গলবার, ইসি দল কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তরে অভিযান চালিয়েছিল। তারপরে তারা দক্ষিণ ২৪ পরগনার অগ্রগতিও খতিয়ে দেখেছে। এবার নদীয়া এবং মালদা জেলাগুলিও পর্যালোচনা করার কথা রয়েছে। এর মধ্যেই আবার নির্বাচন কমিশনের দল ২১ নভেম্বর সমস্ত জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে একটি অনলাইন বৈঠকও সেরে ফেলবে।
প্রসঙ্গত, আপনাদের জানিয়ে রাখি, ৪ ডিসেম্বর শেষ হতে চলেছে SIR। তার আগে এই মাসে রাজ্যে ইসি দল এই নিয়ে দ্বিতীয়বার সফর করল। ভোটে আর কোনও রকম কারচুপি রুখতে কেন্দ্রের এই পদক্ষেপ উল্লেখ্যযোগ্য বটে।
