Aadhaar Update Charges and New Bank Rules Changed: ১লা নভেম্বর থেকে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন কার্যকর করতে চলেছে কেন্দ্র, যা আপনার আর্থিক পরিকল্পনা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে প্রভাবিত করতে পারে। ব্যাংক নমিনেশনের নিয়ম থেকে শুরু করে আধার আপডেট চার্জ এবং পেনশন স্কিম পর্যন্ত, এখানে এমন কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের তালিকা দেওয়া হল যেগুলোর দিকে আপনার নজর রাখা দরকার।
১লা নভেম্বর থেকে ব্যাঙ্কের নমিনেশন নিয়মে পরিবর্তন (Aadhaar Update Charges and New Bank Rules Changed)
ব্যাংকিং আইন সংশোধনীর (Banking Laws Act)-এর সংশোধনীগুলো নভেম্বর মাস থেকে কার্যকর হতে যাচ্ছে, যা ব্যাংকগুলোর নমিনেশন পদ্ধতিতে পরিবর্তন আনবে। এই নতুন পরিবর্তনের ফলে গ্রাহকেরা এখন তাদের অ্যাকাউন্ট এবং লকারের জিনিসপত্রের জন্য একসাথে সর্বোচ্চ চারজন নমিনির নাম দিতে পারবেন। এর পাশাপাশি, নমিনিদের মধ্যে কে কত শতাংশ বা কী পরিমাণ অংশের মালিক হবেন, সেটিও নির্দিষ্ট করে দেওয়া যাবে।
এই সুবিধাটি গ্রাহকদের সুযোগ দেয় তাদের পূর্বে নির্ধারিত মনোনীত ব্যক্তির মৃত্যুর পরে পরবর্তী কোন মনোনীত ব্যক্তি অধিকার লাভ করবে, তা নির্দিষ্ট করার জন্য। মালিকানা সংক্রান্ত জটিলতা এড়ানোর জন্যই এই পরিবর্তনগুলো আনা হয়েছে।
নভেম্বর ২০২৫ থেকে আধার আপডেটের নিয়ম (Aadhaar Update Charges)
শিশুদের আধার বিবরণের জন্য বাধ্যতামূলক বায়োমেট্রিক আপডেটের ফি মকুব করেছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)। এই ছাড়টি আপাতত এক বছরের জন্য প্রযোজ্য থাকবে।
প্রাপ্তবয়স্কদের নাম, জন্মতারিখ, ঠিকানা অথবা মোবাইল নম্বর আপডেটের জন্য নির্ধারিত ফি ৭৫ টাকা অপরিবর্তিত থাকবে। তবে, আঙুলের ছাপের মত বায়োমেট্রিক আপডেটের (Aadhaar Update Charges) ক্ষেত্রে গ্রাহকদের ১২৫ টাকা চার্জ দিতে হবে।
পেনশনভোগীদের জন্য লাইফ সার্টিফিকেট
অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের পেনশন পাওয়ার জন্য নভেম্বর মাসের শেষ তারিখের মধ্যে তাদের নিকটবর্তী ব্যাংক শাখায় বার্ষিক লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে। যারা ন্যাশনাল পেনশন স্কিম (NPS) থেকে ইউনিফাইড পেনশন স্কিম (UPS)-এ পরিবর্তন করতে ইচ্ছুক, তাদেরও এই প্রক্রিয়াটি নভেম্বর মাসের মধ্যে সম্পন্ন করতে হবে।
SBI কার্ড হোল্ডারদের জন্য চার্জ
এসবিআই কার্ড ব্যবহারকারীদের এখন থেকে MobiKwik এবং CRED-এর মত থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে শিক্ষাসংক্রান্ত পেমেন্ট করার ক্ষেত্রে ১ শতাংশ ফি দিতে হবে। সেই সাথে, ব্যাংক ওয়ালেট রিচার্জের সময় ১০০০ টাকার বেশি লেনদেনের উপরেও ১ শতাংশ চার্জ প্রযোজ্য হবে।
PNB লোকের চার্জ ২০২৫
পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) সারাদেশে লকারের ভাড়ার চার্জ কমানোর সিদ্ধান্ত নিয়েছে। পরিবর্তিত এই চার্জগুলো PNB এর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে এবং ঘোষণার তারিখ থেকে ৩০ দিন পর থেকে কার্যকর করা হবে।