Thursday, June 4, 2026
Homeলাইফস্টাইল৩১ ডিসেম্বর শেষ দিন, অনলাইনেই করুন প্যান-আধার লিংক

৩১ ডিসেম্বর শেষ দিন, অনলাইনেই করুন প্যান-আধার লিংক

Aadhaar link with pan​​​ before 31 December 2025: আপনার নাম, জন্ম তারিখ এবং লিঙ্গ প্যান এবং আধার উভয় নথিতেই এক তো! যদি কোনও ভুল থাকে, তাহলে আগে UIDAI অথবা PAN পোর্টালে তা সংশোধন করুন। তারপর প্যান ও আধার লিংক করবেন। এর জন্য আপনাকে কোনও অফিসে লাইন দিতে হবে না। বাড়িতে বসেই আপনার প্যান ও আধার লিংকিং সম্পন্ন হবে।

কত তারিখের মধ্যে প্যান ও আধার লিংক করতে হবে?

আয়কর বিভাগ স্পষ্ট করে জানিয়েছে যে যদি ৩১ ডিসেম্বর, ২০২৫ এর মধ্যে লিংক সম্পন্ন না হয়, তাহলে আপনার প্যান কার্ড ১ জানুয়ারি, ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে-Aadhaar link with pan​​​ before 31 December 2025। 

প্যান এবং আধার লিংক করার প্রক্রিয়া

  • আধার প্যান লিঙ্ক করতে , প্রথমে আয়কর ই-ফাইলিং ওয়েবসাইট https://www.incometax.gov.in/iec/foportal/ এ যেতে হবে।
  • হোমপেজের নীচে বাম দিকে “Link Aadhaar” বিকল্পে ক্লিক করুন। 
  • এবার ১০ সংখ্যার প্যান নম্বর এবং ১২ সংখ্যার আধার নম্বর লিখতে হবে।
  • স্ক্রিনে দেখানো নির্দেশাবলী অনুসরণ করে, লিংকের জন্য ১০০০ টাকা পেমেন্ট করুন।
  • এর পরে, ‘Validate’ এ ক্লিক করলেই লিংকিং অনুরোধ প্রসেস করা হবে UIDAIর তরফে।
  • লিংকিং অনুরোধের সময় প্রয়োজনে, OTP এর মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য আপনার নাম এবং অথবা ফোন নম্বর লাগতে পারে। 

আধার প্যান কার্ড লিংক স্ট্যাটাস কীভাবে চেক করবেন

  • আয়কর ই-ফাইলিং ওয়েবসাইটে “Link Aadhaar Status” বিকল্পটি ক্লিক করুন।
  • নিজের প্যান এবং আধার নম্বর লিখে Submit করুন।
  • এবার আপনার প্যান আধারের সঙ্গে লিংক করা আছে কিনা তা স্ক্রিনে দেখানো হবে।
  • মনে রাখবেন, আধার-প্যান লিংক প্রসেস করতে ৪-৫ দিন সময় লাগতে পারে।

প্যান কার্ড লিংক করা কেন প্রয়োজন 

প্যান কার্ড আজ প্রতিটি ব্যক্তির আর্থিক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ। ট্যাক্স রিটার্ন দাখিল করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা বা বড় আকারের লেনদেন করা যাই হোক না কেন, সর্বত্রই প্যান কার্ড প্রয়োজন। একইভাবে আধার কার্ডও জীবনের প্রতি ক্ষেত্রে জরুরি। তাই আপনার প্যান বা আধার লিংক না করার জন্য যদি এই কার্ড নিষ্ক্রিয় হয়ে যায়, তাহলে আয়কর দাখিল, ব্যাংক লেনদেন এবং বিনিয়োগ সম্পর্কিত অনেক সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হবেন। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular