A woman delivers baby via video call on Mumbai: আরও এক চমকপ্রদ ঘটনার সাক্ষী হল মুম্বাই। বৃহস্পতিবার, মুম্বাইয়ের একটি রেলস্টেশনে ভিডিয়ো কলের মাধ্যমে এক মহিলাকে সন্তানের জন্ম দেন। সাহায্য করেন এক যুবক। ২৭ বছর বয়সী বিকাশ বেদ্রে পেশায় একজন ভিডিয়ো ক্যামেরাম্যান। মহিলার অবস্থা দেখে বিকাশ একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞকে ফোন করেন।
প্লাটফর্মেই সন্তানের জন্ম দিলেন মা – A woman delivers baby via video call on Mumbai
জানা গিয়েছে, শিশুটি ইতিমধ্যেই অর্ধেক পথ বেরিয়ে এসেছিল ইতিমধ্যেই। তখন বিকাশ ভিডিয়ো কলের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে প্রসবের নির্দেশ পেয়ে যান। তিনি একজন চা বিক্রেতার কাছ থেকে কাঁচি ধার করেছিলেন, তিনিই কাটেন নাড়ি এবং তাঁর সাহায্যেই ভুমিষ্ট হয় সন্তান। শিশু এবং মা উভয়ই নিরাপদে আছেন।
সোশ্যাল মিডিয়ায় মানুষ বিকাশের ছবি পোস্ট করছে, তাঁকে বাস্তব জীবনের র্যাঞ্চো (থ্রি ইডিয়টস সিনেমার একটি চরিত্র) বলে অভিহিত করছে। ২০০৯ সালের থ্রি ইডিয়টস ছবিতে আমির খান র্যাঞ্চোর চরিত্রে অভিনয় করেছিলেন, যেখানে তিনি একজন ইঞ্জিনিয়ার কিন্তু ফোনের মাধ্যমে ডেলিভারি করেন। আর একই ঘটনা ঘটল এবার মুম্বাইতেও।
এবার বুঝুন পুরো ব্যাপারটা কী…ভিডিয়ো ক্যামেরাম্যান বিকাশ বেদ্রে ১৪ অক্টোবর রাত ১টার দিকে লোকাল ট্রেনে ভ্রমণ করছিলেন। ট্রেনটি উত্তর মুম্বাইয়ের রাম মন্দির স্টেশনের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে, পাশের কামরায় থাকা এক মহিলার প্রসববেদনা শুরু হয়।
ভিরার শহরতলির বাসিন্দা অম্বিকা ঝা (২৪) তাঁর ভাগ্নে এবং ভাগ্নীর সঙ্গে ছিলেন। বিকাশ যখন মহিলাকে যন্ত্রণায় কাতরাতে দেখেন, তখন তিনি তৎক্ষণাৎ ট্রেনের জরুরি চেইন টেনে দেন।
স্টেশনে পৌঁছানোর পর, বিকাশ প্রথমে অ্যাম্বুলেন্স বা ডাক্তার খুঁজে বের করার চেষ্টা করে, কিন্তু কোনও লাভ হয়নি। তারপর বন্ধু ডাঃ দেবিকা দেশমুখকে ফোন করেন তিনি, কিন্তু ততক্ষণে বাচ্চার মাথাটি ইতিমধ্যেই বেরিয়ে এসেছে।
বিকাশ জানান, “দেবিকা আমাকে বলল, ‘এখন তোমাকে ডাক্তার হতে হবে।’ তারপর সে আমাকে ব্যাখ্যা করল যে আমাকে কী করতে হবে, এবং আমি তার কথামতো কাজ করলাম।” প্ল্যাটফর্মের একটা চায়ের দোকান থেকে আমি একজোড়া কাঁচি আনতে সক্ষম হলাম। প্রসবের প্রস্তুতির জন্য কিছু চাদরও সংগ্রহ করলাম। তারপর, আমি বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখতে সাহায্য করলাম।
প্রত্যক্ষদর্শী মনজিৎ ধিলন সোশ্যাল মিডিয়ায় পুরো ঘটনার বিবরণ শেয়ার করেছেন। ধিলন আরও দাবি করেছেন যে মহিলার পরিবার তাঁকে কাছের একটি হাসপাতালে নিয়ে গিয়েছিল, কিন্তু সেখানেও বলা হয়েছিল যে সেখানে প্রসব সম্ভব নয়, তাই তাদের ট্রেনে করে তাকে ফিরিয়ে আনতে হয়েছিল। প্রসবের পর, মহিলার আত্মীয়রা তাঁকে একটি বেসরকারি অ্যাম্বুলেন্সে করে সরকার পরিচালিত কুপার হাসপাতালে নিয়ে যান।
এখানে দেখুন ভাইরাল ভিডিয়োটি – A woman delivers baby via video call on Mumbai
