Apply Online for the DSHM Recruitment 2026: দিল্লি স্টেট হেলথ মিশন (DSHM) ফার্মাসিস্টের ২০০টি শূন্যপদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা ডিএসএইচএম-এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ ০৭/০২/২০২৬।
DSHM ফার্মাসিস্ট নিয়োগ সংক্রান্ত সংক্ষিপ্ত বিবরণ
| নিয়োগকারী সংস্থা | দিল্লি স্টেট হেলথ মিশন (DSHM) |
| পদের নাম | ফার্মাসিস্ট (প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত স্বাস্থ্য পরিকাঠামো মিশনের অধীনে – PM-ABHIM) |
| পোস্ট সংখ্যা | ২০০ |
| বিজ্ঞাপন নং | ০২-২০২৬ |
| বেতন | মাসিক পারিশ্রমিক- ৩২,৬০০/- টাকা |
| যোগ্যতা | ফার্মেসিতে গ্র্যাজুয়েট, সেই সাথে ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়া কর্তৃক স্বীকৃত এবং ফার্মেসি কাউন্সিলের সাথে রেজিস্টার্ড কোনও প্রতিষ্ঠান থেকে ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে। |
| বয়সসীমা | ৩০ বছর |
| আবেদন শুরুর তারিখ | ২৪/০১/২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ০৭/০২/২০২৬ (বিকাল ০৫:০০ পর্যন্ত) |
| অফিসিয়াল ওয়েবসাইট | https://dshm.delhi.gov.in |
যোগ্যতার নিয়মাবলী
পদ: ফার্মাসিস্ট (পোস্ট কোড: 2-2026- ফার্মাসিস্ট)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
যেকোনো ভালো প্রতিষ্ঠান থেকে ফার্মেসি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে এবং ফার্মেসি কাউন্সিলে নাম থাকতে হবে।
অথবা বিজ্ঞান বিভাগ (পদার্থবিদ্যা/রসায়ন/জীববিদ্যা) নিয়ে ১০+২ পাশ এবং ফার্মেসি কাউন্সিল অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী ফার্মেসিতে ডিপ্লোমা থাকতে হবে ও ফার্মেসি কাউন্সিলে রেজিস্টার্ড হতে হবে।
অতিরিক্ত যোগ্যতা: কম্পিউটার চালানোর জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অভিজ্ঞতা থাকতে হবে। এর বাইরে অন্য কোনো অভিজ্ঞতার দরকার নেই।
গুরুত্বপূর্ণ তারিখ
| ইভেন্ট | তারিখ |
| ভ্যাকেন্সি নোটিসের তারিখ | ২৪/০১/২০২৬ |
| অনলাইন রেজিস্ট্রেশন শুরুর তারিখ | ২৪/০১/২০২৬ (২৪শে জানুয়ারী ২০২৬) |
| অনলাইন রেজিস্ট্রেশনের শেষ তারিখ | ০৭/০২/২০২৬ (০৭ ফেব্রুয়ারী ২০২৬) (বিকাল ০৫:০০ টা পর্যন্ত) |
| রেজিস্ট্রেশনের শেষ তারিখ (সাক্ষাৎকারের জন্য) | ০৭/০২/২০২৬ (বিকাল ০৫:০০ পর্যন্ত) |
| বয়স, যোগ্যতা, অভিজ্ঞতা ইত্যাদির জন্য কাট অফ ডেট। | ০৭/০২/২০২৬ |
| ডকুমেন্ট যাচাই এবং সাক্ষাৎকারের সময়সূচী | সাক্ষাৎকার এবং নথি যাচাইয়ের বিস্তারিত সময়সূচী যথাসময়ে অফিসিয়াল ওয়েবসাইট https://dshm.delhi.gov.in এ আপলোড করা হবে। |
নির্বাচন পদ্ধতি– Apply Online for the DSHM Recruitment 2026
নথি যাচাই ও সাক্ষাৎকারের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।
শুধুমাত্র তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার দেওয়ার জন্য ডাকা হবে।
সাক্ষাৎকারের তারিখ ও স্থান: সাক্ষাৎকার ও নথি যাচাইয়ের বিস্তারিত সময়সূচী যথাসময়ে অফিসিয়াল ওয়েবসাইট “https://dshm.delhi.gov.in”-এ প্রকাশ করা হবে।
আলাদাভাবে কোনও কল লেটার পাঠানো হবে না।
নিয়োগ সংক্রান্ত সকল প্রকার তথ্য শুধুমাত্র DSHM-এর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
অনলাইনে আবেদন করতে এই লিংকে ক্লিক করুন (https://dshm.delhi.gov.in/mis/(S(ir3sz5gt4lxuiaavvhbbbbfy))/VaccinationSite/RegistrationForm.aspx)