Thursday, June 4, 2026
Homeপশ্চিমবঙ্গশিয়ালদায় একটানা ২৩ ঘণ্টা বাতিল একাধিক লোকাল! তালিকা দেখে নিন এখনই

শিয়ালদায় একটানা ২৩ ঘণ্টা বাতিল একাধিক লোকাল! তালিকা দেখে নিন এখনই

Which Local Trains are Cancelled Today from Sealdah​: একটানা ২৩ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকার খবর! শিয়ালদা শাখার কাঁকুড়গাছি রোড-বালিগঞ্জ অংশে ব্রিজের গার্ডার বসানোর জন্য এমনটা হবে বলে জানা গিয়েছে। এই কাজ শনিবার রাত ১০টা থেকে রবিবার রাত ৯টা পর্যন্ত চলবে। এর ফলে শিয়ালদা মেইন লাইনের অনেক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে এবং কিছু ট্রেনের যাত্রা সংক্ষিপ্ত করা হয়েছে। সপ্তাহান্তে এই রুটে অনেক যাত্রী থাকায় অসুবিধা হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।

বাতিল ট্রেনের তালিকা এক নজরেWhich Local Trains are Cancelled Today from Sealdah

  • ৩১০৫৩ আপ বজবজ-নৈহাটি
  • ৩১৪২২, ৩১৪৪২, ৩১৪৪৬ ডাউন নৈহাটি-শিয়ালদা
  • ৩১৪৩১ আপ নৈহাটি-শিয়ালদা
  • ৩০৩৫৭ আপ মধ্যমগ্রাম-মাঝেরহাট
  • ৩০৩৫৮ ডাউন মধ্যমগ্রাম-মাঝেরহাট
  • ৩৩০৬১ আপ ক্যানিং-বারাসত
  • ৩০১৫২, ৩০১৫৪ ডাউন নৈহাটি-মাঝেরহাট
  • ৩০১২৩ আপ নৈহাটি-মাঝেরহাট
  • ৩০১৩৫ আপ মাঝেরহাট-রানাঘাট
  • ৩৪১৫৭ ও ৩৪১১৭ আপ বজবজ-শিয়ালদা
  • ৩০৩২১ আপ মাঝেরহাট-হাসনাবাদ

যে সব ট্রেনের যাত্রা শিয়ালদা স্টেশনে শেষ হবে

  • ৩৪০৫২, ৩৪০৫৪ নৈহাটি-বজবজ
  • ৩১০৫১, ৩১০৫৫ বজবজ-নৈহাটি
  • ৩৪০৫৬ কল্যাণী সীমান্ত-বজবজ
  • ৩০১১২ বারাকপুর-বালিগঞ্জ

যে সব ট্রেনের যাত্রা বারাসত স্টেশনে শেষ হবে

  • ৩০৩৪৬ বনগাঁ-মাঝেরহাট
  • ৩৪০৬২ বনগাঁ-ক্যানিং
  • ৩০৩৬১ ও ৩০৩৩৩ মাঝেরহাট-হাসনাবাদ

গুরুত্বপূর্ণ তথ্য

  • ৩০১৪২ গেদে-মাঝেরহাট লোকাল দমদম স্টেশনে দাঁড়াবে।
  • সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়া ৩০৫৫২ বালিগঞ্জ-ঘুটিয়ারি শরিফ লোকাল মাঝেরহাট থেকে বালিগঞ্জ পর্যন্ত সব স্টেশনে থামবে।
  • যাত্রীদের সুবিধার্থে শিয়ালদা-রানাঘাট প্যাসেঞ্জার ট্রেন দুপুর ৩টা ৫ মিনিটে শিয়ালদা ও বিকেল ৪টা ৭ মিনিটে নৈহাটি থেকে ছাড়বে এবং নৈহাটি থেকে রানাঘাট পর্যন্ত প্রতিটি স্টেশনে দাঁড়াবে।
Mimi Banerjee
Mimi Banerjee
Passionate content writer with expertise in a variety of areas, including health, environment, and lifestyle, to name a few. Seeking to utilize my writing experience as a Content Writer for an organization that fosters innovative thoughts.
RELATED ARTICLES

Most Popular