Check National Savings Certificates Post Office: ভারত সরকার সমর্থিত একটি ফিক্সড-ইনকাম সেভিংস বন্ড হল এনএসসি (NSC)। বিনিয়োগকারীদের নির্দিষ্ট মেয়াদে টাকা জমা রাখার সুযোগ দেয় এই স্কিম। মেয়াদের শেষে গ্যারান্টিযুক্ত রিটার্নও প্রদান করে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুবিধা। Check National Savings Certificates Post Office
- মাত্র ১,০০০ টাকা দিয়ে বিনিয়োগ শুরু করা যায়। ১০০ টাকার গুণিতকে যেমন- ১১০০, ১২০০, ১৫০০ টাকার যে কোনও পরিমাণ টাকা রাখা যায়।
- এই প্রকল্পে বিনিয়োগের কোনও ঊর্ধ্বসীমা বা সর্বোচ্চ লিমিট নেই। আয়কর ছাড়ের সুবিধা নির্দিষ্ট সীমা পর্যন্ত সীমাবদ্ধ থাকে।
- আয়কর আইনের Section 80C অনুযায়ী বছরে ১.৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের ওপর কর ছাড় পাওয়া যায়। প্রথম ৪ বছর যে সুদ অর্জিত হয়, তা পুনরায় বিনিয়োগ করলে সুদের উপর পরবর্তী বছরগুলোতে ৮০সি ধারায় ছাড় পাওয়া যায়।
- বিনিয়োগকারী পরিবারের যে কাউকে নমিনি হিসাবে মনোনীত করতে পারেন।
- ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানগুলোতে এনএসসি সার্টিফিকেট বন্ধক রেখে আপনি লোন নিতে পারেন। এই সার্টিফিকেটকে ‘সিকিউরিটি’ বা গ্যারান্টি হিসেবে গ্রহণ করে ব্যাংকগুলি।
- বিশেষ কিছু শর্ত অনুযায়ী, বিনিয়োগের মেয়াদের মধ্যে একবার এক ব্যক্তির নাম থেকে অন্য ব্যক্তির নামে এনএসসি স্থানান্তর করা যেতে পারে।
- এনএসসি অ্যাকাউন্ট আবার এক শহরের পোস্ট অফিস থেকে অন্য শহরের পোস্ট অফিসে সহজেই ট্রান্সফার করা যেতে পারে।
ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের সুদের হার
জানুয়ারি-মার্চ ২০২৬ ত্রৈমাসিক অনুযায়ী, এনএসসি-তে বর্তমান সুদের হার বছরে ৭.৭%। এই সুদ প্রতি বছর চক্রবৃদ্ধি হারে গণনা করা হয়। সার্টিফিকেট কেনার সময় যে সুদের হার থাকবে, পুরো ৫ বছর সেই একই হার বজায় থাকবে। সুদের টাকা প্রতি বছর হাতে পাওয়া যায় না, আসলের সঙ্গে যুক্ত হয়ে ৫ বছর পর মেয়াদের শেষে একসাথে আসলের সাথে ফেরত আসে।
এনএসসির জন্য আবেদনের জন্য প্রয়োজনীয় নথিপত্র
পরিচয়পত্র, যেমন পাসপোর্ট, স্থায়ী অ্যাকাউন্ট নম্বর (প্যান) কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্রবীণ নাগরিক আইডি, অথবা অন্য কোনও সরকারী পরিচয়পত্র ছবি, বিদ্যুৎ বিল, পাসপোর্ট, ফোন বিল, অথবা ব্যাংক স্টেটমেন্ট। সাধারণত পোস্ট অফিস এবং নির্দিষ্ট কিছু রাষ্ট্রায়ত্ত ব্যাংকের মাধ্যমে আপনি এই স্কিম কিনতে পারবেন ৫ বছরের মেয়াদে।
অনলাইনে কীভাবে আবেদন করবেন?
১. ডাক বিভাগের (DOP) নেট ব্যাংকিং খুলুন এবং লগ ইন করে ‘General Service’-এর অধীনে, ‘Service Requests’ নির্বাচন করুন।
২. ‘New Requests’-এ ক্লিক করে ‘NSC Account – Open an NSC Account (For NSC)’’ নির্বাচন করুন।
৩. জমার পরিমাণ লিখে PO সেভিংস অ্যাকাউন্টের সাথে লিংক করা ডেবিট অ্যাকাউন্টটি বেছে নিন। শর্তাবলী গ্রহণ করুন। লেনদেনের পাসওয়ার্ড লিখে ‘Submit’ এ ক্লিক করুন।