Learn how to get digital signature certificate: বিভিন্ন সরকারি ও বেসরকারি কাজে ডিজিটাল সই এখন সর্বোচ্চ জরুরি। যে কোনও ডিজিটাল নথিতে স্বাক্ষর করার জন্য এটি পেন দিয়ে সইয়ের মতোই কাজ করে। চলুন এ বিষয়ে বিস্তারিত জানুন।
একটি নথিতে স্বাক্ষর করার জন্য digital signature certificate কীভাবে ব্যবহার করবেন? Learn how to get digital signature certificate
অনলাইনে কোনও নথিতে ডিজিটাল সই করতে হলে প্রথমে সরকারি অনুমোদিত সংস্থা থেকে একটি ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট (DSC) বানিয়ে ফেলুন। USB টোকেনটি পেয়ে গেলে, আপনি যে কোনও পিডিএফ (PDF) ফাইলে খুব সহজেই ডিজিটাল সই করতে পারবেন। কীভাবে সবটা করতে হবে, এখানে জানুন।
প্রথম ধাপ: সরকারি ওয়েবসাইট থেকে Emsigner সফটওয়্যারটি ডাউনলোড করে এটি আপনার কম্পিউটারে ইনস্টল করে নিন।
দ্বিতীয় ধাপ: জাভা ওয়েবসাইট থেকে জাভা ডাউনলোড করে ইনস্টল করুন। তারপর কম্পিউটারের Properties > Advanced System Settings > Environment Variable-এ যান। Newতে ক্লিক করে ভেরিয়েবল নাম দিন JAVA_HOME এবং ভ্যালুতে আপনার জাভা ইনস্টল করার লোকেশনটি কপি করে পেস্ট করুন ( C:\Program Files (x86)\Java\jre…)।
তৃতীয় ধাপ: জিমেইল অ্যাকাউন্টে লগইন করে Security সেকশনে “Less secure app access” অপশনটি ON করে দিলে সফটওয়্যারটি আপনার হয়ে ইমেল পাঠাতে পারবে।
চতুর্থ ধাপ: যে পিডিএফ (PDF) ফাইলটিতে স্বাক্ষর করবেন তা দেখে নিন। স্বাক্ষরিত ফাইলটি কোথায় সেভ হবে সেই ফোল্ডারটি বেছে নিতে হবে। এবার DSC বা ডিজিটাল স্বাক্ষরটি সিলেক্ট করে ‘Start Signing’ ক্লিক করে DSC-র পাসওয়ার্ড বা পিন দিন। এবার ফাইলটি অটোমেটিক সাইন হয়ে আউটপুট ফোল্ডারে সেভ হবে।
পঞ্চম ধাপ: আউটপুট ফোল্ডারে থাকা signingresults.xlsx ফাইলটি খুলে যেখানে ইমেল পাঠাতে চান তার নাম ও ইমেল ঠিকানা লিখুন। সফটওয়্যারে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে একটি টেমপ্লেট তৈরি করে ‘Start Email’ বাটনে ক্লিক করলে স্বাক্ষরিত ফাইলগুলো গন্তব্যে পৌঁছে যাবে।