Thursday, June 4, 2026
Homeব্যবসামহিলাদের জন্য সুখবর, ৪৪৫০ টাকা প্রিমিয়াম দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা আয়ের...

মহিলাদের জন্য সুখবর, ৪৪৫০ টাকা প্রিমিয়াম দিয়ে প্রায় ১৬ লক্ষ টাকা আয়ের সুযোগ

LIC Bima Lakshmi Yojana for a secure future: আয় এবং সুবিধা অনুযায়ী প্রিমিয়াম প্যান করার সুযোগ মহিলাদের জন্য। মহিলাদের আর্থিক চাহিদা এবং ভবিষ্যতের সুরক্ষার কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে এলআইসি বীমা লক্ষ্মী যোজনা। 

কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন?

  1. ১৮ থেকে ৫০ বছর বয়সী ভারতীয় মহিলারা এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।
  2. নাবালিকা কন্যাদের জন্যও অভিভাবকেরা এই পলিসিতে বিনিয়োগ করতে পারবেন।
  3. মোট সময়কাল ২৫ বছরে প্রিমিয়াম পরিশোধের সময়কাল ৭ থেকে ১৫ বছরের মধ্যে।

এই প্রকল্পের সুবিধা কী কী। LIC Bima Lakshmi Yojana for a secure future

বোনাস: পলিসির মেয়াদকালে নির্দিষ্ট বিরতিতে বেঁচে থাকার সুবিধা প্রদান করা হয় এই স্কিমে, যাকে সহজ কথায় বোনাস বলতে পারেন। 

কর ছাড়: আয়কর আইনের ধারা ৮০সি এর অধীনে প্রিমিয়ামের উপর কর সুবিধা পাওয়া যায় এবং ধারা 10Dএর অধীনে মেয়াদপূর্তির পরিমাণের উপর কর ছাড় পাবেন। 

হেলথ রাইডার: গুরুতর অসুস্থতার কভারেজের মতো হেলথ রাইডার যোগ করার সুযোগ পাবেন। এর দরুণ অসুস্থতার সময় অতিরিক্ত সুরক্ষা পাবেন। 

৪৫০০ টাকা বিনিয়োগ করে কত টাকা পাবেন 

ধরুন, ১৫ বছর ধরে প্রতি মাসে ₹৪৪৫০ টাকা বা বার্ষিক প্রায় ₹৫৩,০০০ টাকা প্রিমিয়াম দিচ্ছেন। মেয়াদপূর্তির পরে, মেয়াদপূর্তির পরিমাণ এবং বোনাস মিলিয়ে প্রায় ₹১৬ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন। 

৪০০০ টাকা বিনিয়োগ করে কত টাকা পাবেন 

৪০০০ টাকা দীর্ঘ সময় ধরে প্রতি মাসে যদি জমা করা হয়, তাহলে ভালো অংকের রিটার্ন পেতে পারেন। LIC-এর দীর্ঘমেয়াদী পলিসিগুলিতে প্রতি বছর বোনাস যোগ করা হয়। সময়ের সঙ্গে সঙ্গে তা একত্রিত হয়ে, ২৫ থেকে ৩০ বছর পর মেয়াদপূর্তির পরে আপনি ৩০ লক্ষ টাকা পর্যন্ত পেতে পারেন।

ক্যালকুলেশন: যদি ৩০ বছর ধরে প্রতি মাসে ৪,০০০ টাকা জমা করেন, তাহলে বছরে ৪৮,০০০ টাকা জমা করবেন। ৩০ বছর ধরে মোট জমার পরিমাণ হবে প্রায় ১৪.৪০ লক্ষ টাকা। এলআইসি বোনাসও অন্তর্ভুক্ত থাকবে। সব মিলিয়ে বোনাস সহ, মোট মেয়াদপূর্তির পরিমাণ হবে ২৮ থেকে ৩০ লক্ষ টাকা পর্যন্ত। 

Dhrishti
Dhrishti
I am a passionate professional journalist, driven by the power of storytelling and the responsibility of truth. Journalism, to me, is more than a profession—it is a lifelong commitment to uncovering facts, amplifying voices, and holding power accountable.
RELATED ARTICLES

Most Popular