Check out the post office RD scheme calculator: দেশে কেন্দ্রীয় সরকারের অনেক সঞ্চয় প্রকল্প রয়েছে।
সবচেয়ে নিরাপদ এবং জনপ্রিয় বিকল্পগুলির মধ্যে একটি হল Post Office RD। এই রিকারিং ডিপোজিট (RD) স্কিমটিতে প্রতিদিন মাত্র ৪০০ টাকা সাশ্রয় করে, দীর্ঘমেয়াদে প্রায় ২০ লক্ষ টাকা রিটার্ন পাওয়া যেতে পারে।
পোস্ট অফিস RD স্কিমের অন্যান্য সুবিধা
গ্যারান্টি: এই সরকারি স্কিমে বিনিয়োগের সবচেয়ে বড় সুবিধা হল মূলধনের সম্পূর্ণ গ্যারান্টি। পোস্ট অফিস আরডি স্কিমেও আপনার টাকা নিরাপদ থাকে।
লোন সুবিধা: অ্যাকাউন্ট খোলার ১ বছর পূর্তিতে জমার পরিমাণের ৫০ শতাংশ পর্যন্ত ঋণ নেওয়া যেতে পারে।
মেয়াদপূর্তির আগে বন্ধ: অ্যাকাউন্ট খোলার ৩ বছর পর যে কোনও সময় অ্যাকাউন্টটি বন্ধ করা যেতে পারে। জমা করা টাকা সুদ সহ পেয়ে যাবেন।
নমিনি সুবিধা: কোনও কারণে অ্যাকাউন্টধারীর মৃত্যু হলে নমিনি সহজেই জমা করা টাকা দাবি করতে পারবেন বা অ্যাকাউন্টটি চালিয়ে যেতেও পারবেন।
কীভাবে প্রতিদিন মাত্র ৪০০ টাকা জমা করে ২০ লক্ষ টাকা পাবেন। Check out the post office RD scheme calculator
প্রতিদিন ৪০০ টাকা সঞ্চয় করে, প্রায় ১২,০০০ টাকা RD করুন। যদি এই পরিমাণ অর্থ ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন, তাহলে মোট সঞ্চয়ের পরিমাণ হবে প্রায় ৭.২০ লক্ষ টাকা। ৫ বছর শেষে মোট তহবিল হবে ৮,৫৬,৩৮৮ টাকা। তারপর মেয়াদ আরও ৫ বছর বাড়িয়ে দিন। তখন সুদ বেড়ে গিয়ে মোট তহবিল প্রায় ১৪.৪০ লক্ষ টাকা হবে। অর্থাৎ এই ১০ বছরে শুধুমাত্র সুদই হবে প্রায় ৬. ১০ লক্ষ টাকা। অতএব অনায়াসেই আপনার আয় ২০ লক্ষের টার্গেটে ২০,৫০,২৪৮ টাকায় পৌঁছে যাবে।